ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী ‘কারাম উৎসব’ সম্পন্ন Logo লাখাইয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণে চেয়ারম্যান প্রার্থী আব্দুল রকিব Logo বুল্লা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আনিছুর রহমানের ব্যাপক গণসংযোগ Logo লাখাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উদ্বোধন Logo ১৮ সেপ্টেম্বর মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তে বিএনপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা Logo নাচতে এসে নৌকায় গণধর্ষণের শিকার দুই নৃত্যশিল্পী Logo ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে নৌকা বাইচ, দুই পাড়ে মানুষের ঢল Logo মালদ্বীপে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মদিনার জামাতের ওয়াজ ও দোয়া মাহফিল Logo সন্তানের নিরাপদ ভবিষ্যতের জন্য অবৈধ পথে বিদেশযাত্রা নয় Logo বাহুবলে জিরাবোঝাই ট্রাক আটকে চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল নেতা হেলালসহ আটক ২

নির্বাচনী প্রচারণার প্রথমদিনে কে কোন জায়গায়? বিএনপি, জামায়াত, এনসিপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচার-প্রচারণা শুরু হয়েছে। প্রচারণার প্রথম দিনেই মাঠে নেমেছে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো।

সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপির আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে সিলেট থেকে। দলের চেয়ারম্যান তারেক রহমান সিলেটে জনসমাবেশে বক্তব্য দেন। প্রচারণার প্রথম দিনেই তিনি সাতটি জেলায় নির্বাচনী সমাবেশে যোগ দেওয়ার কর্মসূচি গ্রহণ করেছেন। এসব জেলা হলো সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জের আড়াইহাজার।

অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ঢাকার মিরপুর-১০ এলাকায় ঢাকা-১৫ আসনে নির্বাচনী জনসভা করে প্রচারণা শুরু করেন।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ভিন্ন আঙ্গিকে তাদের নির্বাচনী যাত্রা শুরু করেছে। দলটি শেরে বাংলা এ কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, কাজী নজরুল ইসলাম ও ওসমান হাদীর কবর জিয়ারতের মাধ্যমে প্রচারণার সূচনা করার কথা জানায়।

এনসিপি জানায়, তাদের নির্বাচনী যাত্রার প্রথম দুটি প্রধান দাবি হলো গণভোটে ‘হ্যাঁ’ ভোট এবং ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করা।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

চা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী ‘কারাম উৎসব’ সম্পন্ন

error:

নির্বাচনী প্রচারণার প্রথমদিনে কে কোন জায়গায়? বিএনপি, জামায়াত, এনসিপি

আপডেট সময় ০৬:২৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬