ঢাকা ০৩:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে কন্যাশিশু দিবস পালিত, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও র‍্যালি Logo লাখাইয়ে এক ঘণ্টায় শেয়ালের কামড়ে আহত ৩২, হাসপাতালে রোগীর ভিড় Logo লাখাইয়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কার্যক্রম Logo লাখাইয়ে বসতঘরের মেঝে খুঁড়ে ১৩টি পদ্মগোখরোর বাচ্চা উদ্ধার Logo লাখাইয়ে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে রোপা আমনের আবাদ, বাম্পার ফলনের আশা Logo লাখাইয়ে নাজমুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ‘লাদেন’ গ্রেফতার Logo লাখাইয়ে পুকুরে মুরগির খামারের বর্জ্য ভাসার অভিযোগ, পানিদূষণ নিয়ে উদ্বেগ Logo মাধবপুরে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ, জরিমানা ২ হাজার টাকা Logo মাধবপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত, বাল্যবিবাহ বন্ধের আহ্বান Logo ধর্মীয় উৎসবে সম্প্রীতি অটুট রাখতে হবে: এমপি ফয়সল

হবিগঞ্জে দুই ইউপি সদস্যের সমর্থকদের সংঘর্ষ, হতাহত ২১

হবিগঞ্জের লাখাই উপজেলায় ইউনিয়ন পরিষদের দুই সদস্যের সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে একজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। পূর্ববিরোধের জেরে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে।

লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নের ফরিদপুর গ্রামে আলাল মিয়া মেম্বার ও মুখলেছ মিয়া মেম্বারের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় হিরাজ মিয়া (৫৫) গুরুতর আহত হন। পরে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আহত অন্তত ২০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

হাসপাতাল সূত্র জানায়, নিহত হিরাজ মিয়ার মরদেহ বর্তমানে হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল হক জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে কন্যাশিশু দিবস পালিত, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও র‍্যালি

error:

হবিগঞ্জে দুই ইউপি সদস্যের সমর্থকদের সংঘর্ষ, হতাহত ২১

আপডেট সময় ০৫:৫২:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬