ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হাইমচরে দুদকের সহযোগিতায় শিক্ষা উপকরণ বিতরণ Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও রসুন জব্দ Logo হাইমচরে জিআর পরোয়ানায় দুই আসামি গ্রেপ্তার Logo মাধবপুরের সীমান্তের দুই ইউনিয়নে গরু চুরির আতঙ্ক, কয়েক মাসে ১৫টি চুরির অভিযোগ Logo হাইমচরে ৫ উদ্যোক্তার মাঝে ৭ লাখ ৭০ হাজার টাকা ঋণ বিতরণ Logo চুনারুঘাটে পুলিশের অভিযানে ছাত্রলীগের সাবেক সভাপতি সুমন গ্রেপ্তার Logo সাব-রেজিস্ট্রার বদলিতে অনিয়ম ঠেকাতে লটারি, ঢাকায় ১৮ জন নির্বাচিত Logo মাধবপুরে বাংলা কিউআর বাস্তবায়নে সচেতনতা র‍্যালি ও মতবিনিময় সভা Logo হাইমচরে মোবাইলকোর্টে ৫ ফার্মেসিকে ৫৭ হাজার টাকা জরিমানা Logo নোয়াপাড়া বাজারে দুই ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা

হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও রসুন জব্দ

হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে ১৩০ বোতল ভারতীয় মদ ও ৮২ কেজি বাংলাদেশি রসুন জব্দ করা হয়েছে। জব্দ করা এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ২ লাখ ১৫ হাজার ৫০০ টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, বুধবার (৭ অক্টোবর) দুপুর ৩টার দিকে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর সাতছড়ি বিওপির একটি টহলদল চুনারুঘাট উপজেলার সীমান্তের প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতছড়ি এলাকার কাদালংকা নামক স্থানে অভিযান চালায়। এ সময় বনের মধ্যে পরিত্যক্ত অবস্থায় থাকা একটি সন্দেহজনক বস্তা তল্লাশি করে কার্টনে রাখা ১৩০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

এর আগে মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ১০টার দিকে ৫৫ বিজিবির কাকমারাছড়া বিওপির টহলদল সীমান্তবর্তী একটি রাবার বাগানে অভিযান পরিচালনা করে। এ সময় ভারতে পাচারের উদ্দেশ্যে লুকিয়ে রাখা ৮২ কেজি বাংলাদেশি রসুন জব্দ করা হয়।

বিজিবি জানিয়েছে, জব্দ করা ভারতীয় মদ ও বাংলাদেশি রসুন বিধি অনুযায়ী সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস ও কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

৫৫ বিজিবি কর্তৃপক্ষ জানায়, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে চোরাচালানমুক্ত সীমান্ত গড়ে তুলতে সীমান্তবর্তী মানুষের সহযোগিতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

হাইমচরে দুদকের সহযোগিতায় শিক্ষা উপকরণ বিতরণ

error:

হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও রসুন জব্দ

আপডেট সময় ০৯:৩৯:০১ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬