ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo পরকীয়ার অভিযোগে আটক কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া Logo হবিগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ৬২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ Logo কালাউক বাজারে নৈশপ্রহরীদের মধ্যে পোশাক ও আইডি কার্ড বিতরণ Logo লাখাইয়ে স্বাস্থ্য কেন্দ্রের পরিদর্শিকার বিরুদ্ধে দুর্নীতির তদন্তে নাটকীয়তা Logo মাধবপুরের ঝুঁকিপূর্ণ সেতু: দ্রুত সংস্কার না হলে ঘটতে পারে বড় দুর্ঘটনা Logo সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে চরম ভোগান্তি, দ্রুত পুনর্নির্মাণের দাবি Logo দীর্ঘ কর্মজীবনের ইতি টেনে অবসরে শিপ্রা রায়, ছাতিয়াইনে সংবর্ধনা Logo সাতছড়ি জাতীয় উদ্যানে সেগুন গাছ চুরির ঘটনায় পাঁচ বনকর্মী বরখাস্তের নির্দেশ Logo লাখাইয়ে সুচিত্রার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, সরেজমিনে তদন্তে কমিটি Logo লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে মৃগী রোগী যুবকের মৃত্যু

লাখাইয়ে জুনাইদ হত্যাকাণ্ডের প্রধান আসামি ওবায়দুল গ্রেফতার

পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি

হবিগঞ্জের লাখাইয়ে চাঞ্চল্যকর জুনাইদ মিয়া হত্যাকাণ্ডের প্রধান আসামি মো. ওবায়দুল মিয়াকে (২০) গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে আধুনিক প্রযুক্তি ও বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে তাকে আইনের আওতায় আনা হয়।

লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল হকের নেতৃত্বে ৪ জানুয়ারি ২০২৬ তারিখে এ বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন থানার এসআই (নিঃ) মো. নুরুল ইসলাম মোল্লা। র‍্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের সহযোগিতায় হবিগঞ্জ জেলার মাধবপুর থানা এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে প্রত্যক্ষভাবে জড়িত প্রধান আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনী।

গ্রেফতারকৃত মো. ওবায়দুল মিয়া লাখাই থানার ৪ নম্বর বামৈ ইউনিয়নের বামৈ পশ্চিম গ্রামের বাসিন্দা। তিনি আবুল খায়ের ও কমলা খাতুনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারের পর আসামিকে যথাযথ আইনগত প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। জুনাইদ মিয়া হত্যাকাণ্ডের ঘটনায় একটি নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে ওসি মো. জাহিদুল হক বলেন, অপরাধ করে কেউই পার পাবে না। জুনাইদ হত্যার খবর পাওয়ার পর থেকেই পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ঘাতককে শনাক্ত ও গ্রেফতারে কাজ শুরু করে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

দ্রুততম সময়ে প্রধান আসামি গ্রেফতার হওয়ায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা এই নৃশংস হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

পরকীয়ার অভিযোগে আটক কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া

error:

লাখাইয়ে জুনাইদ হত্যাকাণ্ডের প্রধান আসামি ওবায়দুল গ্রেফতার

আপডেট সময় ১০:৩২:১০ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬