ঢাকা ০১:৫০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী Logo মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সের সোলার প্যানেল অকেজো, কাজে আসছে না বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা Logo বৃন্দাবন চা বাগানে চা শ্রমিকদের মাঝে রেইনকোট বিতরণ Logo চা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী ‘কারাম উৎসব’ সম্পন্ন Logo লাখাইয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণে চেয়ারম্যান প্রার্থী আব্দুল রকিব Logo বুল্লা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আনিছুর রহমানের ব্যাপক গণসংযোগ Logo লাখাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উদ্বোধন Logo ১৮ সেপ্টেম্বর মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তে বিএনপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা Logo নাচতে এসে নৌকায় গণধর্ষণের শিকার দুই নৃত্যশিল্পী Logo ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে নৌকা বাইচ, দুই পাড়ে মানুষের ঢল

বদলির আদেশ জারির পরও কর্মস্থল ছাড়তে নারাজ শিক্ষা অফিসার

বাংলা খবর ডেস্ক:

চুনারুঘাট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজনীন সুলতানা বদলির আদেশ পেলেও কর্মস্থল ছাড়ছেন না বলে অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দুর্নীতির অভিযোগ থাকায় জেলা, বিভাগ এবং অধিদপ্তরীয়—এই তিন দফা তদন্তের পর সম্প্রতি তাকে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বদলি করা হয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে ১১ নভেম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন-১) স্বাক্ষরিত আদেশে এ বদলির বিষয়টি নিশ্চিত হয়। নিয়ম অনুযায়ী ১৩ নভেম্বর ছিল তার শেষ কর্মদিবস। তবে অভিযোগ রয়েছে, তিনি নানা কৌশলে চুনারুঘাটে থেকেই যাওয়ার চেষ্টা করছেন।

সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জয় কুমার হাজরা বলেন, “আমরা দুইজন সহকারী শিক্ষা অফিসার চুনারুঘাটে দায়িত্ব পালন করি। কিন্তু নাজনীন ম্যাডাম আমাদের কাউকেই দায়িত্বভার দেননি।”

তথ্যসূত্রে জানা যায়—দায়িত্ব হস্তান্তর না করে তিনি সাদা কাগজে চিকিৎসা ছুটির আবেদন লিখে অফিস সহকারীর কাছে রেখে চলে যান। বিষয়টি উপজেলায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

স্থানীয় শিক্ষক নেতারা জানান, তার বিরুদ্ধে বড় বড় দুর্নীতির অভিযোগ রয়েছে। তদন্তের ভিত্তিতেই তাকে বদলি করা হয়েছে। তিনি বহাল থাকলে চুনারুঘাটের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে তার ব্যবহৃত মোবাইলে কল করলেও পাওয়া যায়নি।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী

error:

বদলির আদেশ জারির পরও কর্মস্থল ছাড়তে নারাজ শিক্ষা অফিসার

আপডেট সময় ০৬:৫২:০৬ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫