ঢাকা ১০:২৫ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে ইউপি চেয়ারম্যান নোমান সারওয়ার জনির জন্মদিন উদযাপন Logo মাধবপুরে ছয় দিন ধরে বন্ধ চার চা বাগান, সাড়ে চার হাজার শ্রমিকের পাওনা নিয়ে সংকট Logo লাখাইয়ে সালিশ বৈঠকে তালাক ও টাকা পরিশোধকে কেন্দ্র করে যুবকের ওপর হামলা Logo সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের নবনির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত Logo লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ছয় বছরের শিশুর মৃত্যু Logo প্রবাসীর লাগেজ হোম ডেলিভারি না দেওয়ায় প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা Logo হাইমচরের চরাঞ্চলে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল জ্ঞানের আলো সংগঠন Logo লাখাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা Logo মাধবপুরে মামলার বাদী ও তাঁর পরিবারকে হত্যার হুমকির অভিযোগ Logo হাইমচরে ৫ নভেম্বরের মধ্যে পদত্যাগের নির্দেশ বিএনপি নেতার

রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ বৃহস্পতিবার থেকে

বাংলার খবর ডেস্ক:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ১৩ নভেম্বর (বৃহস্পতিবার) থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচনী সংলাপে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সব নিবন্ধিত রাজনৈতিক দলকে এই সংলাপে আমন্ত্রণ জানানো হবে।

মঙ্গলবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেন, “আগামী রোববার থেকে আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করছি। সব নিবন্ধিত দল নিয়েই এই আলোচনা হবে। ১৩ তারিখে কাদের ডাকা হবে, সেটা এখনো নির্ধারণ করা হয়নি। খুব শিগগিরই তা জানানো হবে।”

তিনি আরও বলেন, “আমরা কিছুই গোপন করছি না। একটু সময় দিন, ধাপে ধাপে সব জানানো হবে।”

রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার আগেই কেন আরপিও ও আচরণবিধি সংশোধনের গেজেট প্রকাশ করা হলো — এ বিষয়ে প্রশ্ন করা হলে ইসি সচিব সরাসরি কোনো উত্তর দেননি।

জাতীয় পার্টিকে সংলাপে ডাকা হবে কিনা—এমন প্রশ্নে তিনি বলেন, “এখনও সিদ্ধান্ত হয়নি। আলোচনা করে ধাপে ধাপে সিদ্ধান্ত জানানো হবে।”

ইসি সচিব আখতার আহমেদ জানান, “সংলাপে মূলত আরপিও ও আচরণবিধির পরিবর্তন, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ এবং রাজনৈতিক দলগুলোর সহযোগিতা—এসব বিষয় নিয়ে আলোচনা করা হবে।”

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে ইউপি চেয়ারম্যান নোমান সারওয়ার জনির জন্মদিন উদযাপন

error:

রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ বৃহস্পতিবার থেকে

আপডেট সময় ০৬:৩৭:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫