ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ের বুল্লা বাজারে নৈশ চুরির হিড়িক, কয়েকদিনে দফায় দফায় চুরি Logo মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ আর নেই, বয়স হয়েছিল ১০০ বছর Logo মাধবপুরে ৫ কেজি গাঁজাসহ ব্রাহ্মণবাড়িয়ার যুবক আটক Logo চুনারুঘাট-মাধবপুর সীমান্তে ৭ লাখ ২৯ হাজার টাকার গরু-মদ জব্দ Logo মাধবপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo হাইমচরে কিশোর গ্যাং দমনে পুলিশের অভিযান, আটক ৪৮ Logo জানুয়ারিতে সংসদে উঠতে পারে সংবিধান সংশোধন বিল, পাসের পর গণভোট Logo লাখাইয়ে অতিরিক্ত দামে সার বিক্রি, দুই বিক্রেতাকে ৫৫ হাজার টাকা জরিমানা Logo লাখাইয়ের মুড়িয়াউক প্রাথমিক বিদ্যালয়ে এক দশক ধরে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে শিক্ষার্থীরা Logo হাইমচরে গাঁজাসহ গ্রেপ্তার ২

ভিপি নুরের দলে যোগ দিচ্ছেন হিরো আলম, লড়বেন দুই আসনে

বাংলার খবর ডেস্ক:

দেশের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় মুখ আশরাফুল আলম ওরফে হিরো আলম এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন। জানা গেছে, তিনি ভিপি নুরুল হক নুরের নেতৃত্বাধীন ‘গণ অধিকার পরিষদ’-এর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।

হিরো আলমের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ইতোমধ্যে হিরো আলম ও ভিপি নুরের মধ্যে কয়েক দফা বৈঠক হয়েছে। এমনকি ভিপি নুর হিরো আলমের অফিসেও দেখা করতে গেছেন বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে হিরো আলম বলেন, “সময় হলে সব কিছু জানাবো। তবে এটুকু বলতে পারি, এবার আমি স্বতন্ত্র নয়, কোনো দলের হয়ে জাতীয় নির্বাচনে অংশ নেব। কয়েক দিনের মধ্যেই জানাতে পারবো কোন দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছি।”

তিনি নিশ্চিত করেছেন, এবার তিনি **ঢাকা-১৭ ও বগুড়া-৪** এই দুই আসন থেকে নির্বাচন করবেন।
কেন দুই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জানতে চাইলে বলেন, “এর আগেও আমি দুই আসন থেকে নির্বাচন করেছি। এই আসনগুলোর মানুষের সঙ্গে আমার আলাদা সম্পর্ক আছে। জনগণ চায় আমি নির্বাচন করি— তাই সিদ্ধান্ত নিয়েছি দুই জায়গা থেকেই করবো।”

ঢাকা-১৭ আসনে হিরো আলমের প্রতিদ্বন্দ্বিতা হবে আন্দালিব রহমান পার্থসহ কয়েকজন শক্তিশালী প্রার্থীর সঙ্গে।
অন্যদিকে, বগুড়া-৪ আসনে বিএনপি থেকে মোশারফ হোসেন সম্ভাব্য প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, হিরো আলমের প্রার্থিতা দুই আসনেই ভোটারদের আগ্রহ বাড়িয়ে তুলবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ের বুল্লা বাজারে নৈশ চুরির হিড়িক, কয়েকদিনে দফায় দফায় চুরি

error:

ভিপি নুরের দলে যোগ দিচ্ছেন হিরো আলম, লড়বেন দুই আসনে

আপডেট সময় ০৮:৩১:৫২ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫