ঢাকা ১০:১৭ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে অতিরিক্ত দামে সার বিক্রি, দুই বিক্রেতাকে ৫৫ হাজার টাকা জরিমানা Logo লাখাইয়ের মুড়িয়াউক প্রাথমিক বিদ্যালয়ে এক দশক ধরে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে শিক্ষার্থীরা Logo হাইমচরে গাঁজাসহ গ্রেপ্তার ২ Logo নাসিরনগরে ফোর লেন সড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন Logo তেলিয়াপাড়া বাজারে দোকানের সামনে থেকে তেলের ড্রাম নিয়ে গেল যুবকেরা, থানায় অভিযোগ Logo বাহুবলে সিএনজি-টমটম স্ট্যান্ড দখল নিয়ে সংঘর্ষ, আহত ২৫ Logo চুনারুঘাটে পৃথক অভিযানে ৪৭ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার Logo লাখাই থানায় শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক মতবিনিময় সভা Logo লাখাইয়ে দুর্গাপূজাকে ঘিরে মনের মাধুরী দিয়ে প্রতিমা গড়ছেন কারিগররা Logo নিখোঁজের দুই দিন পর মাদ্রাসা সুপারের অর্ধগলিত মরদেহ উদ্ধার

লাখাইয়ের মুড়িয়াউক প্রাথমিক বিদ্যালয়ে এক দশক ধরে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে শিক্ষার্থীরা

পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি: হবিগঞ্জের লাখাই উপজেলার ১৮ নম্বর মুড়িয়াউক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। দীর্ঘ প্রায় এক দশক ধরে চলা এ সমস্যায় বিদ্যালয় প্রাঙ্গণ হাঁটুপানিতে তলিয়ে যায়। এতে কোমলমতি শিক্ষার্থীদের যাতায়াতসহ স্বাভাবিক শিক্ষাকার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৪ সাল থেকে বিদ্যালয়টিতে জলাবদ্ধতার সমস্যা দেখা দিয়েছে। বর্ষা মৌসুম ছাড়াও সামান্য বৃষ্টি হলেই বিদ্যালয়ের মাঠ ও আশপাশের এলাকা পানিতে তলিয়ে যায়। পর্যাপ্ত ও কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় দীর্ঘ সময় ধরে পানি জমে থাকে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমা আক্তার চৌধুরী জানান, সামান্য বৃষ্টিতেই মাঠে পানি জমে যায়। পানি বের হওয়ার উপযুক্ত কোনো নালা না থাকায় তা দীর্ঘদিন স্থায়ী হয়। এতে শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসা-যাওয়া ব্যাহত হওয়ার পাশাপাশি শিক্ষার পরিবেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

একাধিক শিক্ষার্থী জানায়, বৃষ্টির দিনে বিদ্যালয়ের মাঠ পিচ্ছিল হয়ে যায় এবং চারদিকে কাদাপানি জমে থাকে। এতে বিদ্যালয়ে আসতে তাদের ভয় লাগে। অনেক সময় কাদাপানিতে পড়ে গিয়ে জামাকাপড় ও বই-খাতা নষ্ট হয়। ফলে বর্ষার দিনে অনেকে বিদ্যালয়ে অনুপস্থিত থাকে, যা তাদের নিয়মিত পড়াশোনায় নেতিবাচক প্রভাব ফেলছে।

এ বিষয়ে লাখাই উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জামাল উদ্দিন জানান, বিদ্যালয়টির সংস্কারের জন্য প্রয়োজনীয় বরাদ্দ পাওয়ার প্রক্রিয়া চলছে। বরাদ্দ পাওয়া গেলে দ্রুত সংস্কারকাজ শুরু করা হবে।

দীর্ঘদিনের এ জলাবদ্ধতা নিরসনে বিদ্যালয় প্রাঙ্গণ উঁচু করা এবং স্থায়ী পানি নিষ্কাশন ব্যবস্থা নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী, অভিভাবক ও শিক্ষকরা। তাদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত উদ্যোগ নিয়ে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও স্বাভাবিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে অতিরিক্ত দামে সার বিক্রি, দুই বিক্রেতাকে ৫৫ হাজার টাকা জরিমানা

error:

লাখাইয়ের মুড়িয়াউক প্রাথমিক বিদ্যালয়ে এক দশক ধরে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে শিক্ষার্থীরা

আপডেট সময় ১০:০০:২৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬