ঢাকা ০৪:০৬ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ের বুল্লা বাজারে নৈশ চুরির হিড়িক, কয়েকদিনে দফায় দফায় চুরি Logo মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ আর নেই, বয়স হয়েছিল ১০০ বছর Logo মাধবপুরে ৫ কেজি গাঁজাসহ ব্রাহ্মণবাড়িয়ার যুবক আটক Logo চুনারুঘাট-মাধবপুর সীমান্তে ৭ লাখ ২৯ হাজার টাকার গরু-মদ জব্দ Logo মাধবপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo হাইমচরে কিশোর গ্যাং দমনে পুলিশের অভিযান, আটক ৪৮ Logo জানুয়ারিতে সংসদে উঠতে পারে সংবিধান সংশোধন বিল, পাসের পর গণভোট Logo লাখাইয়ে অতিরিক্ত দামে সার বিক্রি, দুই বিক্রেতাকে ৫৫ হাজার টাকা জরিমানা Logo লাখাইয়ের মুড়িয়াউক প্রাথমিক বিদ্যালয়ে এক দশক ধরে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে শিক্ষার্থীরা Logo হাইমচরে গাঁজাসহ গ্রেপ্তার ২

লাখাইয়ের বুল্লা বাজারে নৈশ চুরির হিড়িক, কয়েকদিনে দফায় দফায় চুরি

পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাই উপজেলার ঐতিহ্যবাহী বুল্লা বাজারে একের পর এক নৈশ চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। কয়েকদিন ধরে বাজারের বিভিন্ন দোকানে দফায় দফায় চুরির ঘটনা ঘটলেও এখনো চোর চক্র শনাক্ত বা গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা।

সর্বশেষ ২৭ সেপ্টেম্বর রাতে বুল্লা সড়ক বাজারের দুটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। ভুক্তভোগী ব্যবসায়ী রুহিদাস সরকার ও মোর্শেদ কামালের দোকানে এ নিয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয়বার চুরি হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, চোরেরা দোকানের ওপরের টিনের চাল কেটে ভেতরে প্রবেশ করে ক্যাশ বাক্স ভেঙে নগদ টাকা ও মালামাল নিয়ে যায়। এর আগেও বুল্লা বাজারের বিভিন্ন দোকানে একই কায়দায় একাধিকবার চুরির ঘটনা ঘটেছে।

ব্যবসায়ীদের দাবি, গত কয়েকদিনের ব্যবধানে বাজারে প্রায় ৩০টি চুরির ঘটনা ঘটেছে। কোনো কোনো দোকানে দুইবার এবং কয়েকটি দোকানে তিনবার পর্যন্ত চুরি হয়েছে। ধারাবাহিক এসব ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ বাড়ছে।

ব্যবসায়ীদের অভিযোগ, বারবার চুরির ঘটনা ঘটলেও চোর চক্র শনাক্ত না হওয়ায় তারা নিজেদের ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। রাতে বাজারে পুলিশের টহল আরও জোরদারের দাবি জানিয়েছেন তারা।

লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ বলেন, বুল্লা বাজারে চুরির ঘটনাগুলো সম্পর্কে পুলিশ অবগত রয়েছে। বাজারের সভাপতি ও সাধারণ সম্পাদককে থানায় আসতে বলা হয়েছে। তাদের সঙ্গে আলোচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ব্যবসায়ীরা দ্রুত চোর চক্রকে শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি রাতে বুল্লা বাজারে পুলিশের টহল জোরদার করে ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ের বুল্লা বাজারে নৈশ চুরির হিড়িক, কয়েকদিনে দফায় দফায় চুরি

error:

আপডেট সময় ০৪:০২:০৯ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬