ঢাকা ০৯:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক

কমলগঞ্জে সাংবাদিকদের সাথে বিএনপি মনোনীত প্রার্থী হাজী মুজিবের শুভেচ্ছা বিনিময়

বাংলার খবর ডেস্ক :

মৌলভীবাজারের কমলগঞ্জে সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।
রোববার (৯ নভেম্বর) দুপুরে কমলগঞ্জ প্রেসক্লাবের হলরুমে প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটি ও উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কমলগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি আসহাবুজ্জামান ইসলাম শাওনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলম ও সাংবাদিক নির্মল এস পলাশের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. আবুল হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি বিশ্বজিদ রায়, এম. এ. ওয়াহিদ রুলু, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, শাব্বির এলাহী, মো. আব্দুল আহাদ, সালাউদ্দিন শুভ, জালাল চৌধুরী প্রমুখ।

শুভেচ্ছা বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে হাজী মুজিব বলেন, মুক্ত গণমাধ্যমের ভূমিকায় অটুট থেকে গণতন্ত্র প্রতিষ্ঠায় সংবাদকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। বিএনপি সবসময় জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছে। জনগণই ক্ষমতার প্রকৃত মালিক। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে ধানের শীষের বিজয় নিশ্চিত।

তিনি আরও বলেন, “এই লক্ষ্য অর্জনে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকরা যদি নিরপেক্ষভাবে সত্য তুলে ধরেন, তাহলে গণতন্ত্র শক্তিশালী হবে এবং মানুষের আস্থা ফিরে আসবে।”
তিনি বলেন, “আমাদের রাজনীতি কোনো ব্যক্তিগত স্বার্থের জন্য নয়, এটি জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার লড়াই। শ্রীমঙ্গল-কমলগঞ্জ উপজেলার মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত। উন্নয়ন ও কর্মসংস্থানের ভারসাম্য ফিরিয়ে আনাই আমার অঙ্গীকার।”

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা

error:

কমলগঞ্জে সাংবাদিকদের সাথে বিএনপি মনোনীত প্রার্থী হাজী মুজিবের শুভেচ্ছা বিনিময়

আপডেট সময় ০৬:৫১:৪০ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫