ঢাকা ০৩:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দৈনিক ভোরের ডাকের সংবাদের প্রতিবাদ, প্রকল্পে অনিয়মের অভিযোগ প্রত্যাখ্যান চেয়ারম্যান নোমান মিয়ার Logo মাধবপুরে ৫৯ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার Logo মাধবপুরে নিখোঁজ মাদক ব্যবসায়ীকে উদ্ধারের দাবিতে মানববন্ধন, কালনী ট্রেন অবরোধ Logo নিজ অর্থায়নে উন্নয়ন কাজে প্রশংসিত মীর ইব্রাহিম মিয়া Logo শিগগির খুলছে না মালয়েশিয়ার শ্রমবাজার Logo চুনারুঘাটের শালটিলা বন বিটে ২৫ হাজার বিভিন্ন প্রজাতির চারা রোপণ Logo চুনারুঘাটে অভিযানে গ্রেপ্তার মাদক মামলার আসামি ফিরোজ মিয়া Logo সংসদে মাধবপুর-চুনারুঘাটের উন্নয়ন দাবিতে সোচ্চার এমপি ফয়সল, চৌমুহনী রাবার ড্যাম পুনরায় চালুর আহ্বান Logo মাধবপুরে জুলাই শহীদ শামীম মিয়ার নামে সড়ক নামকরণের দাবিতে স্মারকলিপি Logo হরিশ্যামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাদ ধসের ঘটনায় আদালতের নির্দেশ

সৌদিতে এক সপ্তাহে ২১ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

বাংলার খবর ডেস্ক:

সৌদি আরবে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে শুরু হওয়া বৃহৎ অভিযানে মাত্র এক সপ্তাহেই ১২ হাজারের বেশি বিদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানো হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ৩০ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত পরিচালিত অভিযানে মোট ২১ হাজার ৬৪৭ জনকে আটক করা হয়েছে।

আটক প্রবাসীদের মধ্যে ১২ হাজার ৮৩৮ জন আবাসন আইন (Residency Law), ৪ হাজার ৫৬৪ জন সীমান্ত নিরাপত্তা আইন (Border Security Law) এবং ৪ হাজার ২৪৫ জন শ্রম আইন (Labor Law) লঙ্ঘন করেছেন। এদের মধ্যে ১২ হাজার ৯৮ জনকে ইতোমধ্যে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

মন্ত্রণালয় জানায়, প্রায় ২১ হাজার ৮০০ জন প্রবাসীকে নিজ দেশের দূতাবাসে পাঠানো হয়েছে ভ্রমণ নথি প্রক্রিয়ার জন্য, আর ৬ হাজার ১২ জনকে ফেরত পাঠানোর প্রস্তুতি চলছে।

অভিযান চলাকালে ১ হাজার ৯৪৩ জনকে সৌদি আরবে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করার সময় আটক করা হয়েছে। তাদের মধ্যে ৪৫ শতাংশ ইয়েমেনি, ৫৪ শতাংশ ইথিওপীয় এবং বাকি ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। এছাড়া অবৈধভাবে সৌদি ত্যাগের চেষ্টা করার সময় ৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া, অবৈধ প্রবাসীদের আশ্রয়, পরিবহন বা কর্মসংস্থান প্রদানের অভিযোগে ২৬ জন সৌদি নাগরিক ও বিদেশিকেও আটক করেছে কর্তৃপক্ষ। বর্তমানে মোট ৩২ হাজার ৮০১ জন বিদেশি, যার মধ্যে ৩১ হাজার ২০৭ জন পুরুষ এবং ১ হাজার ৫৯৪ জন নারী, আইনি প্রক্রিয়াধীন রয়েছেন।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, অবৈধ প্রবাসীদের আশ্রয় বা সহায়তা দিলে সর্বোচ্চ ১৫ বছর কারাদণ্ড, এক মিলিয়ন রিয়াল জরিমানা এবং সংশ্লিষ্ট যানবাহন বা ভবন বাজেয়াপ্ত করা হবে।

জনগণকে আহ্বান জানানো হয়েছে, অবৈধ অবস্থান বা প্রবেশ সংক্রান্ত যেকোনো তথ্য পেলে দ্রুত রিপোর্ট করতে— মক্কা, রিয়াদ ও পূর্বাঞ্চলে ৯১১ নম্বরে এবং অন্যান্য অঞ্চলে ৯৯৯ বা ৯৯৬ নম্বরে যোগাযোগের জন্য।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

দৈনিক ভোরের ডাকের সংবাদের প্রতিবাদ, প্রকল্পে অনিয়মের অভিযোগ প্রত্যাখ্যান চেয়ারম্যান নোমান মিয়ার

সৌদিতে এক সপ্তাহে ২১ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

আপডেট সময় ১২:৩৫:২৮ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫