ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক

নির্বাচন ফেব্রুয়ারিতেই, তফসিল ডিসেম্বরে: ইসি আনোয়ারুল

বাংলার খবর ডেস্ক:

ডিসেম্বরের প্রথম ভাগে তফসিল ঘোষণা ও আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার।

শুক্রবার দুপুরে পটুয়াখালী সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, “আগামী ফেব্রুয়ারিতেই রমজান মাসের আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা নির্বাচনের কর্মপরিকল্পনা ইতোমধ্যে প্রকাশ করেছি। নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথম ভাগে ঘোষণা করব। আশা করছি আপনাদের সহযোগিতায় একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দিতে পারব।”

তিনি আরও বলেন, “গণভোট সংসদ নির্বাচনের আগে না পরে হবে, বিষয়টি এখনও নির্বাচন কমিশনের নজরে আসেনি। সরকার কীভাবে প্রস্তুতি নিচ্ছে সেটিও আমাদের কাছে পৌঁছায়নি। সিদ্ধান্ত হলে পরে জানানো হবে।”

পিআর পদ্ধতিতে নির্বাচন হবে কি না, জানতে চাইলে ইসি আনোয়ারুল ইসলাম বলেন, “এটি সম্পূর্ণ রাজনৈতিক বিষয়। রাজনৈতিক সিদ্ধান্ত কী আসে সেটির অপেক্ষায় আছি।”

নির্বাচনী প্রতীকের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি জানান, “নির্বাচন পরিকল্পনা বিধিমালার মধ্যে কতগুলো প্রতীকের একটি তফসিল থাকে। এটি সময় সময় নির্বাচন কমিশন পরিবর্তন ও পরিমার্জন করে। এ সম্পর্কিত কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।”

তিনি আরও জানান, প্রবাসী ভোটারদের নিবন্ধন কার্যক্রম নভেম্বর থেকে শুরু হবে এবং কয়েদি আসামিদের ভোটাধিকার নিশ্চিত করতেও নির্বাচন কমিশন কাজ করছে।

এ সময় নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ, পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা

error:

নির্বাচন ফেব্রুয়ারিতেই, তফসিল ডিসেম্বরে: ইসি আনোয়ারুল

আপডেট সময় ১০:৫৪:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫