ঢাকা ১২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়ায় সব ফার্মেসি বন্ধ ঘোষণা

বাংলা খবর ডেস্ক:

সরকারি মহিলা কলেজ মার্কেটের বৈধ দোকান উচ্ছেদের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় সব ওষুধের দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে জেলা কেমিস্ট ও ড্রাগিস্ট সমিতি। সোমবার (২৭ অক্টোবর) সকাল থেকে শুরু হওয়া এ ধর্মঘটে শহরের সহস্রাধিক ফার্মেসি বন্ধ রয়েছে, ফলে চরম ভোগান্তিতে পড়েছেন রোগী ও সাধারণ মানুষ।

জানা গেছে, ১৯৮৩ সাল থেকে ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ মার্কেটে ১৪টি দোকান ২৮ হাজার টাকা করে সিকিউরিটি মানি দিয়ে বৈধভাবে ভাড়া নেয়া হয়। ব্যবসায়ীরা নিয়মিত ভাড়া প্রদান করে আসলেও সম্প্রতি বরাদ্দকৃত দোকানগুলোকে অবৈধ আখ্যা দিয়ে উচ্ছেদের সিদ্ধান্ত নেয় কলেজ কর্তৃপক্ষ। এর প্রতিবাদেই ধর্মঘটের ডাক দেন ফার্মেসি মালিকরা।

সকালে কেমিস্ট ও ড্রাগিস্ট সমিতির নেতৃবৃন্দ ও ব্যবসায়ীরা শহরে বিক্ষোভ মিছিল বের করে মহিলা কলেজ মার্কেটের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। সেখানে বক্তব্য দেন সমিতির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ছানাউল হক ভূঁইয়া, পৌর শাখার সভাপতি নূরে আলম সিদ্দিকী, ব্যবসায়ী মোহাম্মদ জিয়াউল হক ও খোকন খান প্রমুখ।

বক্তারা বলেন, “দীর্ঘদিন ধরে আমরা বৈধভাবে ব্যবসা করে আসছি। অথচ এখন অন্যায়ভাবে দোকান উচ্ছেদের চেষ্টা চলছে, যা সম্পূর্ণ অবৈধ ও অমানবিক।” তারা অবিলম্বে উচ্ছেদ অভিযান বন্ধ ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ন্যায়সংগত সমাধান দাবি করেন।

এদিকে, শহরে জেলা সদর হাসপাতালসহ শতাধিক ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার থাকায় ওষুধের দোকান বন্ধ থাকায় চিকিৎসা নিতে আসা রোগীরা মারাত্মক বিপাকে পড়েছেন। কেউ কেউ বাইরে থেকে ওষুধ সংগ্রহ করছেন।

অন্যদিকে, কলেজের সামনে নতুন গেট নির্মাণের দাবিতে কয়েকদিন ধরে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা, যা উত্তেজনা আরও বাড়িয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

ব্রাহ্মণবাড়িয়ায় সব ফার্মেসি বন্ধ ঘোষণা

আপডেট সময় ০৪:৩২:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫