ঢাকা ১১:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo খাদ্যশস্যের মজুত বেড়ে ২৩ লাখ ৫৯ হাজার টন, নিরাপদ সীমা ১৬ লাখ Logo আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে বুল্লা বাজারে কবির খাঁন চৌধুরীর গণসংযোগ Logo নির্বাচনকে ঘিরে আন্দিউড়ায় গণসংযোগে চেয়ারম্যান প্রার্থী মোত্তাকিম চৌধুরী Logo ধর্মঘর কাঁচা সবজি বাজারে কাদা-পানিতে চরম দুর্ভোগ Logo মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo প্রজন্মের প্রতিধ্বনি লাখাইয়ের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo ২৯ বছরেও নিজস্ব ভবন নেই মাধবপুর পৌরসভার Logo বীরাঙ্গনা ও যুদ্ধশিশুর ভিটেমাটি দখলের অভিযোগ, নিরাপত্তা-সহায়তা চান মা-মেয়ে Logo গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, ককটেল বিস্ফোরণ; আটক ২ Logo মোদির সঙ্গে আজ বৈঠকে পুতিন, গুরুত্ব পাবে প্রতিরক্ষা ও জ্বালানি সহযোগিতা

কমলগঞ্জের রহিমপুর ইউনিয়নে বিএনপির সমন্বয় সভা অনুষ্ঠিত

আব্দুল বাছিত খান, মৌলভীবাজার:

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা–৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) বিকেল ৪টার দিকে মুন্সিবাজারস্থ কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই সভার আয়োজন করে ১নং রহিমপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিকদল, কৃষকদল, তাতীদল ও জাসাসসহ অঙ্গ ও সহযোগী সংগঠন।

সভায় সভাপতিত্ব করেন আতাউর রহমান নজরুল এবং যৌথভাবে পরিচালনা করেন আজিজুর রহমান কয়েস ও শাহরিয়ার চৌধুরী লিটন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক অলি আহমদ খান, যুগ্ম আহবায়ক আবুল হোসেন, সদস্য লোকমান হোসেন চৌধুরী, ইলিয়াছ মিয়া ও আহমদুর রহমান খোকন। এছাড়া কৃষকদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের উপজেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

রহিমপুর ইউনিয়নের নয়টি ওয়ার্ডের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা সভায় অংশ নেন। কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ নেতাকর্মীদের উপস্থিতিতে সরগরম হয়ে ওঠে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

খাদ্যশস্যের মজুত বেড়ে ২৩ লাখ ৫৯ হাজার টন, নিরাপদ সীমা ১৬ লাখ

error:

কমলগঞ্জের রহিমপুর ইউনিয়নে বিএনপির সমন্বয় সভা অনুষ্ঠিত

আপডেট সময় ১১:১০:৪২ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫