ঢাকা ০২:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনায় মাধবপুর ইউএনওর সরকারি গাড়ি Logo আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ Logo স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী Logo মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সের সোলার প্যানেল অকেজো, কাজে আসছে না বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা Logo বৃন্দাবন চা বাগানে চা শ্রমিকদের মাঝে রেইনকোট বিতরণ Logo চা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী ‘কারাম উৎসব’ সম্পন্ন Logo লাখাইয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণে চেয়ারম্যান প্রার্থী আব্দুল রকিব Logo বুল্লা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আনিছুর রহমানের ব্যাপক গণসংযোগ Logo লাখাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উদ্বোধন Logo ১৮ সেপ্টেম্বর মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তে বিএনপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা

১ নভেম্বর সিলেট বিভাগে রেলপথ অবরোধ ও ট্রেনযাত্রীদের মানববন্ধন

আব্দুল বাছিত খান (মৌলভীবাজার) প্রতিনিধি:

আখাউড়া-সিলেট রেল সেকশনে বন্ধ সকল রেল স্টেশন চালু করা এবং ট্রেনযাত্রীদের ৮ দফা দাবি বাস্তবায়নের দাবিতে আগামী ১ নভেম্বর সিলেট টু শায়েস্তাগঞ্জ রেলপথ অবরোধের সমর্থনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর রেলওয়ে স্টেশনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬ অক্টোবর) সকাল ১১টায় আয়োজিত এ কর্মসূচির সভাপতিত্ব করেন শমশেরনগর ইউনিয়ন বিএনপি সভাপতি ও সমাজকর্মী এনামুল হক শামীম এবং সঞ্চালনা করেন উপজেলা যুবদল নেতা গোলাম রাব্বানী।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নির্মল কুমার দাস, সাংবাদিক আজিজুল ইসলাম, আতিকুর রহমান আকই, খালেদ পারভেজ বক্স, প্রনীত রঞ্জন দেবনাথ, নূরুল মোহাইমীন মিল্টন, নির্মল এস পলাশ, জয়নাল আবেদীন, মো. সায়েম, রিয়াজুর রহমান রিজন, মুক্তার হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, সিলেট-ঢাকা ও সিলেট-কক্সবাজার রেলপথে দু’টি স্পেশাল ট্রেন চালু, আখাউড়া-সিলেট রেলপথ সংস্কার ও ডুয়েলগেজ ডাবল লাইনে উন্নীতকরণ, ট্রেন টিকিট কালোবাজারি রোধ, স্টেশনগুলোতে আসন সংখ্যা বৃদ্ধি এবং প্রতিটি ট্রেনে অতিরিক্ত বগি সংযোজনসহ বৃহত্তর সিলেটবাসীর প্রাণের দাবি ৮ দফা বাস্তবায়ন করতে হবে।

তারা আরও বলেন, দেশের অর্থনীতিতে সিলেটের প্রবাসীরা গুরুত্বপূর্ণ অবদান রাখলেও আখাউড়া-সিলেট রেলপথের সংস্কার হয়নি, মান্ধাতা আমলের বগি ও ইঞ্জিন দিয়ে ট্রেন চলাচল করছে। ঘন ঘন দুর্ঘটনা, টিকিট সংকট ও যাত্রীদের ভোগান্তি বেড়েই চলেছে।

বক্তারা অভিযোগ করেন, রেল স্টেশনের কিছু অসাধু কর্মচারীর যোগসাজশে একটি সিন্ডিকেট চক্র টিকিট কালোবাজারির মাধ্যমে দ্বিগুণ-তিনগুণ দামে বিক্রি করছে। এসব অনিয়ম বন্ধ করে দাবি বাস্তবায়িত না হলে আগামী ১ নভেম্বর সর্বাত্মক রেলপথ অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দেন তারা।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনায় মাধবপুর ইউএনওর সরকারি গাড়ি

error:

১ নভেম্বর সিলেট বিভাগে রেলপথ অবরোধ ও ট্রেনযাত্রীদের মানববন্ধন

আপডেট সময় ০৫:৩৪:১৩ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫