ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

ভোটের মাঠে আটদিন আইনশৃঙ্খলা বাহিনী রাখার প্রস্তাব

বাংলার খবর ডেস্কঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটের আগে ও পরে মোট আটদিন মাঠে আইনশৃঙ্খলা বাহিনী রাখার প্রস্তাব উঠেছে নির্বাচন কমিশনের বৈঠকে।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে ইসি সচিব আখতার আহমেদ জানান, আগে পাঁচ দিন আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রাখার পরিকল্পনা ছিল, তবে বৈঠকে আটদিন রাখার প্রস্তাব এসেছে। বিষয়টি এখন পর্যালোচনায় রয়েছে।

তিনি বলেন, ভোটের আগে তিনদিন, ভোটের দিন ও ভোটের পরে আরও চারদিন নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে থাকবেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ সময় নির্বাচন সংশ্লিষ্ট এলাকায় পুলিশ, র‌্যাব, বিজিবি ও অন্যান্য বাহিনীর সদস্যরা যৌথভাবে দায়িত্ব পালন করবেন।

ইসি সচিব আরও জানান, নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় আছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনও সংশয় প্রকাশ করা হয়নি। নিরাপত্তা পরিকল্পনার বিস্তারিত অংশ বাজেট বরাদ্দের ওপর নির্ভর করবে।

এছাড়া বৈঠকে নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর অপব্যবহার রোধ, ড্রোন উড্ডয়ন নিষিদ্ধকরণ ও পুলিশের বডি ক্যামেরা ব্যবহারের সিদ্ধান্তও নেওয়া হয়।

সকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রায় দুই ঘণ্টাব্যাপী আলোচনায় নির্বাচনী নিরাপত্তা ও সমন্বয় বিষয়ক বিভিন্ন প্রস্তাব উপস্থাপন করা হয়।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

ভোটের মাঠে আটদিন আইনশৃঙ্খলা বাহিনী রাখার প্রস্তাব

আপডেট সময় ০৫:২৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫