ঢাকা ০১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে বিশ্ব জলাতঙ্ক দিবসে র‍্যালি ও আলোচনা সভা Logo লাখাইয়ের বুল্লা বাজারে তীব্র যানজট, ভোগান্তিতে পথচারী ও ব্যবসায়ীরা Logo হবিগঞ্জে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে স্কুলছাত্রকে বলাৎকারের অভিযোগ, আটক Logo বুদ্ধিজীবী কবরস্থানে ককটেলসদৃশ বস্তু, ঘটনাস্থলে বিশেষ দল Logo লাখাই মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের বেহাল সড়ক, চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা Logo মাধবপুরে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা Logo শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে এক কোটি টাকা ব্যয়ে নতুন ভবনের নির্মাণকাজ উদ্বোধন Logo লাখাইয়ের বুল্লা বাজারে নৈশ চুরির হিড়িক, কয়েকদিনে দফায় দফায় চুরি Logo মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ আর নেই, বয়স হয়েছিল ১০০ বছর Logo মাধবপুরে ৫ কেজি গাঁজাসহ ব্রাহ্মণবাড়িয়ার যুবক আটক

আমদানি করা সব পণ্য আগুনে পুড়ে ধ্বংস হয়েছে: উপদেষ্টা বশির

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দীন বলেছেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আমদানি করা যত পণ্য ছিল সবই আগুনে পুড়ে ধ্বংস হয়েছে।

রোববার দুপুরে পুড়ে যাওয়া কার্গো ভিলেজ কমপ্লেক্স পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান, “অর্থনৈতিক ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি, তবে খাতভিত্তিকভাবে তা চিহ্নিতের চেষ্টা চলছে।”

তিনি আরও বলেন, “যত ধরনের অভিযোগ রয়েছে, সবগুলো আমলে নিয়ে তদন্ত চলছে। কারও কোনো গাফিলতি বা অনিয়ম ছিল কিনা, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যারা আগুন লাগার পূর্ববর্তী অবস্থা ও বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করবে।”

উপদেষ্টা জানান, আগামী সাতদিন ২৪ ঘণ্টা করে কার্গো টার্মিনালে কাজ চলবে, যাতে নতুন পণ্য সরবরাহে কোনো জটিলতা না হয়। ক্ষতিগ্রস্তদের ইন্সুরেন্স কাভারেজ এবং বিমানবন্দরের নিজস্ব ইন্সুরেন্স সুবিধাও পর্যালোচনা করা হচ্ছে।

তিনি আরও জানান, “আগুনের কারণে গতকাল ২১টি ফ্লাইট বাতিল হয়েছে। এ কারণে যাত্রীদের ক্ষতি পুষিয়ে দিতে আগামী তিন দিন অতিরিক্ত ফ্লাইটের সব চার্জ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার।”

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে বিশ্ব জলাতঙ্ক দিবসে র‍্যালি ও আলোচনা সভা

error:

আমদানি করা সব পণ্য আগুনে পুড়ে ধ্বংস হয়েছে: উপদেষ্টা বশির

আপডেট সময় ০৫:০৬:৪০ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫