ঢাকা ১২:৩০ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মালদ্বীপে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন Logo হাইমচরে বিদ্যালয়ে যাওয়ার পথে ষষ্ঠ শ্রেণির ছাত্রী নিখোঁজ, থানায় অভিযোগ Logo যোগাযোগ বিভ্রাটে যুক্তরাষ্ট্রজুড়ে ৪ হাজারের বেশি ফ্লাইট বাতিল Logo আখাউড়ায় ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ Logo মাধবপুরে মিনি ফুটবল চ্যাম্পিয়নস লীগের শিরোপা জিতল জগদীশপুর Logo মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার Logo মাধবপুরে মাদক-জুয়ামুক্ত আদর্শ এলাকা গড়ার অঙ্গীকার Logo সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পুশইন ঠেকাতে ৪৮ বিজিবির বিশেষ টহল জোরদার Logo হাইমচরে তিন গোডাউনে অভিযান, বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ; জরিমানা ৮০ হাজার টাকা Logo মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগ দিলেন নবনিযুক্ত ১৮ স্বাস্থ্য সহকারী

আখাউড়ায় ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

আখাউড়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ছাত্রদলের কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পুলিশ সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় বিএনপির কার্যালয়সহ চারটি দোকান ভাঙচুর করা হয়।

শুক্রবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পৌর এলাকার সড়ক বাজারে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১২ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।প্রত্যক্ষদর্শীরা জানান, নতুন কমিটির পক্ষে এক পক্ষ আনন্দ মিছিল বের করে। মিছিলটি দলীয় কার্যালয়ের সামনে পৌঁছালে কমিটি বাতিলের দাবিতে অবস্থান নেওয়া অপর পক্ষের সঙ্গে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষের সময় সংসদ সদস্য মুশফিকুর রহমানের অনুসারীরা কার্যালয়ের ভেতরে প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ থাকেন। এ সময় তাঁদের পক্ষের বিএনপি কার্যালয়সহ চারটি দোকান ভাঙচুর করা হয়। নতুন কমিটির নেতাকর্মীরা জেলা বিএনপি নেতা কবির আহমেদের অনুসারী বলে জানা গেছে।পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদও সেখানে ছুটে যান। সন্ধ্যা ৬টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সংঘর্ষে বিল্লাল নামে এক পুলিশ সদস্য আহত হন।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম জানান, পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় কয়েকটি দোকান ভাঙচুর করা হয়েছে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Tag :
জনপ্রিয় সংবাদ

মালদ্বীপে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

error:

আখাউড়ায় ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

আপডেট সময় ০৯:২৪:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬