ঢাকা ০৫:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার Logo মাধবপুরে মাদক-জুয়ামুক্ত আদর্শ এলাকা গড়ার অঙ্গীকার Logo সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পুশইন ঠেকাতে ৪৮ বিজিবির বিশেষ টহল জোরদার Logo হাইমচরে তিন গোডাউনে অভিযান, বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ; জরিমানা ৮০ হাজার টাকা Logo মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগ দিলেন নবনিযুক্ত ১৮ স্বাস্থ্য সহকারী Logo হাইমচরে বিতর্ক প্রতিযোগিতায় উচ্চমাধ্যমিকে চ্যাম্পিয়ন আলগী বাজার আলিম মাদ্রাসা Logo হাইমচরে ২৬ শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে আন্তঃপ্রাতিষ্ঠানিক বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত Logo মাধবপুরে অবৈধ বালু উত্তোলন, একজনকে ১ লাখ টাকা জরিমানা Logo কপ-৩১ সম্মেলনের সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে মালদ্বীপের প্রেসিডেন্টের সাক্ষাৎ Logo হাইমচরে ৭২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময়

মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে এসআরবি-৯। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) রাত ২টা ৩৫ মিনিটের দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর পৌরসভার স্টেডিয়াম পাড়ার পশ্চিম পাশে চেকপোস্টে কাভার্ড ভ্যানটি থামানোর পর তাঁদের আটক করা হয়। এসআরবি-৯-এর সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গেদু মিয়ার ছেলে মো. হাসক মিয়া (২৯), গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পাখারচর গ্রামের মৃত হাফেজ সরদারের ছেলে রাকিব সরদার (২৩) এবং মাধবপুর উপজেলার দক্ষিণ সুরমা গ্রামের মো. দূত মিয়ার ছেলে হাসানুর জামান (৩০)।

এসআরবি-৯-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন, তাঁরা পরস্পর যোগসাজশে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। তাঁদের বহনকারী কাভার্ড ভ্যানটি জগদীশপুর এলাকা থেকে ঢাকার সাভারের দিকে যাচ্ছিল।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি শেষে গ্রেপ্তার ব্যক্তিদের ও জব্দ করা আলামত মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এসআরবি-৯-এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

error:

মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় ০৫:০৯:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬