ঢাকা ১২:৫০ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মালদ্বীপে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন Logo হাইমচরে বিদ্যালয়ে যাওয়ার পথে ষষ্ঠ শ্রেণির ছাত্রী নিখোঁজ, থানায় অভিযোগ Logo যোগাযোগ বিভ্রাটে যুক্তরাষ্ট্রজুড়ে ৪ হাজারের বেশি ফ্লাইট বাতিল Logo আখাউড়ায় ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ Logo মাধবপুরে মিনি ফুটবল চ্যাম্পিয়নস লীগের শিরোপা জিতল জগদীশপুর Logo মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার Logo মাধবপুরে মাদক-জুয়ামুক্ত আদর্শ এলাকা গড়ার অঙ্গীকার Logo সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পুশইন ঠেকাতে ৪৮ বিজিবির বিশেষ টহল জোরদার Logo হাইমচরে তিন গোডাউনে অভিযান, বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ; জরিমানা ৮০ হাজার টাকা Logo মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগ দিলেন নবনিযুক্ত ১৮ স্বাস্থ্য সহকারী

হাইমচরে বিদ্যালয়ে যাওয়ার পথে ষষ্ঠ শ্রেণির ছাত্রী নিখোঁজ, থানায় অভিযোগ

আফতাবুল ইসলাম মেহেরাব, হাইমচর প্রতিনিধি:

চাঁদপুরের হাইমচরে বিদ্যালয়ে যাওয়ার পথে জান্নাতুল ফেরদৌস মীম (১৩) নামে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। তাকে জোরপূর্বক তুলে নেওয়ার অভিযোগ উঠেছে মো. মাছুম গাজী (৩০) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই যুবকসহ পাঁচজনকে অভিযুক্ত করে হাইমচর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন শিক্ষার্থীর মা আকলিমা বেগম (৫০)।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার ৩ নম্বর আলগী দুর্গাপুর দক্ষিণ ইউনিয়নের মধ্যচর ভাঙ্গা গ্রামের জনতা বাজার থেকে ক্লিনিকের মোড় পর্যন্ত সড়কে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, জান্নাতুল ফেরদৌস মীম স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। অভিযুক্ত মাছুম গাজী দীর্ঘদিন ধরে তাকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলেন বলে অভিযোগ করেছেন তার মা। এতে রাজি না হওয়ায় মেয়েকে তুলে নেওয়ার হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগে দাবি করা হয়।

আকলিমা বেগমের অভিযোগ, ঘটনার দিন সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে মাছুম গাজী তাঁর মেয়েকে জোরপূর্বক নিয়ে যান। এ সময় আরও চারজন তাঁকে সহযোগিতা করেন। ঘটনার পর অভিযুক্তরা তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের প্রাণনাশ, গুম এবং নদীতে লাশ ভাসিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে অভিযুক্ত অন্য চারজন হলেন ফজলুল সরদার (৪৫), মো. দুলাল গাজী (৬০), রাজিয়া বেগম (৩৫) ও লাকী বেগম (২৮)। তাঁদের সবার বাড়ি উপজেলার মধ্যচর ভাঙ্গা এলাকায়।

স্থানীয়ভাবে জানা গেছে, নিখোঁজ শিক্ষার্থী ও অভিযুক্ত যুবকের বাড়ি একই এলাকায়। তাঁদের বসতবাড়ির দূরত্ব আনুমানিক ১০০ মিটার। মাছুম গাজী পেশায় ইলেকট্রিক মিস্ত্রি। এর আগে তিনি প্রবাসে ছিলেন।

শিক্ষার্থীর মা আকলিমা বেগম বলেন, ‘দুই দিন ধরে আমার মেয়ে নিখোঁজ। আমি চাই, প্রশাসন দ্রুত আমার মেয়েকে উদ্ধার করে আমাদের কাছে ফিরিয়ে দিক।’

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করেও কোনো সমাধান না পেয়ে তিনি থানায় লিখিত অভিযোগ দিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন।

অভিযোগটির তদন্ত কর্মকর্তা হাইমচর থানার উপপরিদর্শক (এসআই) সৌরভ জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং উভয় পরিবারের সঙ্গে কথা বলেছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় নিখোঁজ শিক্ষার্থী ও অভিযুক্ত যুবকের অবস্থান শনাক্তের চেষ্টা চলছে। দ্রুত সময়ের মধ্যে শিক্ষার্থীকে উদ্ধার করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অন্যদিকে অভিযুক্ত যুবকের পরিবারের দাবি, ওই শিক্ষার্থীর সঙ্গে মাছুমের আগে থেকেই প্রেমের সম্পর্ক ছিল। তাঁরা স্বেচ্ছায় পালিয়ে গিয়ে বিয়ে করেছেন বলে পরিবারের সদস্যরা জানতে পেরেছেন। তাঁদের অবস্থান শনাক্তের চেষ্টাও চলছে বলে জানায় পরিবারটি।

তবে ১৩ বছর বয়সী শিক্ষার্থীকে জোরপূর্বক নিয়ে যাওয়া হয়েছে, নাকি অন্য কোনো পরিস্থিতিতে সে নিখোঁজ হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, তদন্ত ও উদ্ধারের পর প্রকৃত ঘটনা জানা যাবে।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

মালদ্বীপে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

error:

হাইমচরে বিদ্যালয়ে যাওয়ার পথে ষষ্ঠ শ্রেণির ছাত্রী নিখোঁজ, থানায় অভিযোগ

আপডেট সময় ১০:৫৫:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬