ঢাকা ০৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo তেলিয়াপাড়া চা বাগানে গণবিক্ষোভ, দৈনিক মজুরি ৫০০ টাকা করার দাবি Logo ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা, জানাল মোদি সরকার Logo ৫৫ বিজিবির অভিযানে ৬০ কেজি ভারতীয় গাঁজা জব্দ, জুলাই মাসে উদ্ধার ১৩২ কেজি Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট

লাখাইয়ে গ্রাহক হয়রানির অভিযোগ: ‘স্যার’ না বলায় বুল্লা জনতা ব্যাংক ম্যানেজারের দুর্ব্যবহার

লাখাই প্রতিনিধি লাখাই (হবিগঞ্জ): হবিগঞ্জের লাখাই উপজেলার বুল্লা বাজার জনতা ব্যাংকের ম্যানেজার সুমন চন্দ্র দাসের বিরুদ্ধে গ্রাহক হয়রানি ও অসৌজন্যমূলক আচরণের গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, কেবল ‘স্যার’ না বলে ‘ম্যানেজার সাহেব’ সম্বোধন করায় তিনি গ্রাহক ও তাঁর সহযোগীর সঙ্গে অশালীন ভাষায় দুর্ব্যবহার করেন।

অভিযোগকারী গ্রাহক রোমান মিয়া জানান, গত মাসে তিনি বিদ্যুৎ বিল পরিশোধ করলেও চলতি মাসের বিলের কাগজে সেটি বকেয়া দেখানো হয়েছে। বিষয়টি ব্যাংক ম্যানেজারের কাছে জানতে চাইলে তিনি বিল পরিশোধ হয়নি বলে দাবি করেন। পরে রোমান মিয়া সিসিটিভি ফুটেজ দেখার অনুরোধ করলে ম্যানেজার জানান, “সিসিটিভি চেক করার লোক নেই।”

এরপর রোমান মিয়ার সঙ্গে থাকা এক গ্রাহক ম্যানেজারকে “ম্যানেজার সাহেব” বলে সম্বোধন করলে সুমন দাস ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং বলেন, “আমাকে ম্যানেজার সাহেব বলবে কেন? আমাকে স্যার বলবে!” এক পর্যায়ে তিনি রোমান মিয়াকে অপমান করে বলেন, “মূর্খ কোথাকার, অশিক্ষিত! আমাকে স্যার না বললে আমার অফিস থেকে বেরিয়ে যাও।”

এই অপমানজনক আচরণে গ্রাহকরা হতবাক হয়ে ব্যাংক থেকে ফিরে আসেন। পরে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ পেলে স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। অনেকেই ম্যানেজারের আচরণের তীব্র নিন্দা জানান এবং মন্তব্য করেন, তিনি ব্যাংকটিকে নিজের পারিবারিক সম্পত্তি মনে করেন।

এ বিষয়ে যোগাযোগ করা হলে ব্যাংক ম্যানেজার সুমন চন্দ্র দাস সাংবাদিকদের প্রতি ঔদ্ধত্যপূর্ণভাবে বলেন, “আমাকে ব্যাংক ম্যানেজার বলবে কেন? আমি কি তার অধীনে চাকরি করি নাকি।”

স্থানীয়রা অভিযোগ করে বলেন, ব্যাংক সেবার মান উন্নয়নের পরিবর্তে কর্মকর্তার এমন আচরণ জনসাধারণকে বিব্রত করছে। এলাকাবাসী দ্রুত বিষয়টির সুষ্ঠু তদন্ত ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

তেলিয়াপাড়া চা বাগানে গণবিক্ষোভ, দৈনিক মজুরি ৫০০ টাকা করার দাবি

error:

লাখাইয়ে গ্রাহক হয়রানির অভিযোগ: ‘স্যার’ না বলায় বুল্লা জনতা ব্যাংক ম্যানেজারের দুর্ব্যবহার

আপডেট সময় ০১:৩৪:১১ পূর্বাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫