ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা, কিশোর গ্যাং নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান Logo মাধবপুরের আব্দুল কাইয়ুমের ৪৯তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সাফল্য Logo হবিগঞ্জে গ্রামীণ সড়ক উন্নয়নে ৮১৫ কোটি টাকার প্রকল্প: বাণিজ্যমন্ত্রী Logo সার ডিলার নিয়োগের তালিকা যাচাই-বাছাই চলছে, চূড়ান্ত তারিখ নির্ধারণ হয়নি Logo নাসিরনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত Logo হাইমচর আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ, পুরস্কার বিতরণ ও বিতর্ক প্রতিযোগিতা Logo লাখাইয়ে মাদক-চুরি রোধে ওয়ার্ডভিত্তিক সভার সিদ্ধান্ত Logo হাইমচরে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মিছিল ও আলোচনা সভা Logo মাধবপুর পৌরসভায় ১,৭০০ গাছ লাগাতে ব্যয় ১৭ লাখ, সরেজমিনে মিলল দেড় শতাধিক Logo মিরপুর-১০-এ ফুটপাত উচ্ছেদ ঘিরে হামলা-ভাঙচুর, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

আ.লীগ ধরলেই ৫ হাজার টাকা পুরস্কার’ বিষয়ে ডিএমপির স্পষ্টীকরণ

বাংলার খবর ডেস্ক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ধরলে পুলিশ সদস্যদের ৫ হাজার টাকা পুরস্কার দেওয়ার খবর সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। তবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে, এ ধরনের কোনো নির্দিষ্ট নির্দেশনা বা ঘোষণা তাদের জানা নেই।

রোববার রাজধানীর মিন্টোরোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ ব্রিফিংয়ে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন,
“স্বাভাবিকভাবে আমাদের কোনো সদস্য ভালো কাজ করলে আমরা তাকে উৎসাহিত করি। আইন অনুযায়ী আর্থিক পুরস্কার দেওয়ার বিধান রয়েছে। তবে বিশেষ কোনো দল বা বিষয়ে পুরস্কারের কথা আমাদের জানা নেই।”

তিনি আরও জানান, ডিএমপির সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষা, সন্ত্রাস দমন ও জননিরাপত্তায় ভালো কাজ করলে বিভিন্নভাবে পুরস্কৃত হন। তবে এটি নিয়মের ভেতরেই হয় এবং সবসময় ন্যায্য প্রক্রিয়া মেনে করা হয়।

মুহাম্মদ তালেবুর রহমান বলেন, “বর্তমানে রাজধানীতে ডিএমপির ৬ শতাধিক সিসিটিভি ক্যামেরা রয়েছে, যা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে পর্যবেক্ষণ করা হয়। এর বাইরে গুলশান, বনানী, বারিধারা ও নিকেতনে স্থানীয় উদ্যোগে আরও প্রায় ১২০০ সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে।”

তিনি জানান, এভাবে বর্তমানে ২ হাজারের বেশি ক্যামেরা সক্রিয় রয়েছে, যা অপরাধ নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতে এই ক্যামেরার সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানান তিনি।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা, কিশোর গ্যাং নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান

error:

আ.লীগ ধরলেই ৫ হাজার টাকা পুরস্কার’ বিষয়ে ডিএমপির স্পষ্টীকরণ

আপডেট সময় ০৭:২৫:৫২ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫