ঢাকা ১১:১২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এনটিআরসিএর প্রতিষ্ঠান প্রধান-সহকারী প্রধান পরীক্ষার ভাইভা ১ অক্টোবর Logo ঢাবিতে শিক্ষার্থীদের ওপর হামলা: মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo গুলশানে নিষিদ্ধ আ.লীগের মিছিল: ওসি দাউদ হোসেন ক্লোজড Logo লাখাইয়ে মসজিদ নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু Logo মাধবপুরে পোনা মাছ অবমুক্ত, শিক্ষকদের সঙ্গে এমপি ফয়সলের মতবিনিময় Logo মক্কার কাছে ড্রোন হামলার চেষ্টা, হুতিদের বিরুদ্ধে সৌদির কঠোর হুঁশিয়ারি Logo র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির Logo মাদক-জুয়া থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে হবে: এমপি ফয়সল Logo দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে বায়োমেট্রিক হাজিরার নির্দেশ Logo মাধবপুরে স্কুলের সামনে মাছের আড়ত, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা

শিল্পপতি সৈয়দ ফয়সলের প্রতিশ্রুতি—সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আজীবন কাজ করব

রায়হান আহমেদ সম্রাট, মাধবপুর উপজেলা (হবিগঞ্জ) প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দুর্গাপূজা উপলক্ষে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ৭৩টি সার্বজনীন পূজা মণ্ডপে আর্থিক সহায়তা প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

চুনারুঘাট মুসলিম হলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সায়হাম গ্রুপের কর্ণধার শিল্পপতি সৈয়দ মোহাম্মদ ফয়সল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি রামকৃষ্ণ পাল এবং পরিচালনা করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক মোজাম্মেল হক তালুকদার।

প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ ফয়সল বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। বিএনপি সবসময় মানুষের পাশে থেকেছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আজীবন কাজ করবে। এটি আমার জীবনের শেষ সুযোগ রাজনীতিতে কিছু করার, তাই আমি চুনারুঘাট-মাধবপুরের উন্নয়নে জীবন উৎসর্গ করতে চাই।”

তিনি আরও বলেন, দুর্গোৎসব কেবল সনাতন ধর্মাবলম্বীদের নয়, এটি একটি সামাজিক উৎসব। এখানে সব ধর্মের মানুষ মিলেমিশে অংশ নেয়। আজকের এই সহযোগিতা কোনো দয়া নয়, বরং ভালোবাসা ও একাত্মতার প্রতীক।

অনুষ্ঠানে পূজা উদযাপন কমিটির সভাপতি রামকৃষ্ণ পাল বলেন, “দুর্গোৎসব আমাদের প্রাণের উৎসব। বিএনপি যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছে, তা প্রশংসনীয়।” সাধারণ সম্পাদক প্রণয় পাল বলেন, “ফয়সল সাহেবের আন্তরিকতা আমাদের অনুপ্রাণিত করেছে।”

এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুনারুঘাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ লিয়াকত হাসান, মাধবপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান, চুনারুঘাট পৌরসভার সাবেক মেয়র নাজিম উদ্দিন সামছু, হবিগঞ্জ জজকোর্টের পিপি এডভোকেট আব্দুল হাইসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।

অনুষ্ঠান শেষে ৭৩টি পূজা মণ্ডপে প্রতিটি মণ্ডপে ৫ হাজার টাকা করে মোট ৩ লাখ ৬৫ হাজার টাকা বিতরণ করা হয়। মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত থেকে আর্থিক সহায়তা গ্রহণ করেন এবং বিএনপির এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

এনটিআরসিএর প্রতিষ্ঠান প্রধান-সহকারী প্রধান পরীক্ষার ভাইভা ১ অক্টোবর

error:

শিল্পপতি সৈয়দ ফয়সলের প্রতিশ্রুতি—সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আজীবন কাজ করব

আপডেট সময় ০৬:৪১:২১ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫