ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

হবিগঞ্জ হজ্জ-ওমরাহ মুয়াল্লিম ঐক্য পরিষদ গঠন

আবদুর রউফ আশরাফ

হবিগঞ্জে হজ্জ ও ওমরাহ সেবা দানকারী মুয়াল্লিমদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল দশটায় শ্মশান ঘাটস্থ ইসলামিয়া ট্রাভেলসে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন আলহাজ্ব মাওলানা ইরফান আলী এবং পরিচালনা করেন মুফতি হাফেজ বশীর আহমদ। সভায় উপস্থিত ছিলেন কাজী মাওলানা নাজমুল হোসেন, মাওলানা মুফতি কামরুল ইসলাম শিবলী, মো. জসিম উদ্দিন মুরাদ, মো. মায়েল ঠাকুর, মাওলানা মিসবাহ উদ্দিন, মাওলানা আ. রশিদ, মাওলানা আশিকুর রহমান, হাফেজ আবেদ আলী, হাফেজ শাহ আলম, হাফেজ আব্দুর রহমান প্রমুখ।

আলোচনায় হজ্জ ও ওমরাহ যাত্রীদের সঠিক সেবা প্রদান, মুয়াল্লিমদের সার্বিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং ঐক্যবদ্ধ হয়ে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় ১২ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

কমিটির আহ্বায়ক নির্বাচিত হন মাওলানা ইরফান আলী, যুগ্ম আহ্বায়ক মো. মায়েল ঠাকুর, সদস্য সচিব মুফতি হাফেজ বশীর আহমদ এবং উপস্থিত মুয়াল্লিমরা সদস্য হিসেবে যুক্ত হন।

পরে হবিগঞ্জের সকল এজেন্সি মালিক ও মুয়াল্লিমদের নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়। যাতে হজ্জ ও ওমরাহ যাত্রীরা প্রতারণার শিকার না হয়ে যথাযথ সেবা পান, এ বিষয়ে সবাই একমত পোষণ করেন।

মাওলানা ইরফান আলীর মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

হবিগঞ্জ হজ্জ-ওমরাহ মুয়াল্লিম ঐক্য পরিষদ গঠন

আপডেট সময় ০৩:৫৯:১৭ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫