ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

সংসদে সংখ্যালঘু নারীদের জন্য অন্তত ৮টি সংরক্ষিত আসন চাই: জয়ধর হিরু

রিংকু দেবনাথ, মাধবপুর প্রতিনিধি

জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে সংখ্যালঘু নারীদের ন্যায্য প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় সংসদের সিনিয়র সদস্য ও হবিগঞ্জ জেলার ভারপ্রাপ্ত আহ্বায়ক জয়ধর হিরু। এক বিবৃতিতে তিনি সংরক্ষিত ৫০টি আসনের মধ্যে অন্তত ৮টি আসনে সংখ্যালঘু নারীদের মনোনয়ন ও নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানান।

বিবৃতিতে জয়ধর হিরু বলেন, “সংরক্ষিত মহিলা আসনের সাংবিধানিক ব্যবস্থা থাকা সত্ত্বেও নির্দিষ্ট কোটা না থাকায় জাতীয় সংসদে সংখ্যালঘু নারীদের প্রতিনিধিত্ব অত্যন্ত সীমিত। একটি গণতান্ত্রিক ও বহুত্ববাদী রাষ্ট্রের জন্য এটি কাম্য নয়।” তিনি আরও উল্লেখ করেন যে, সংখ্যালঘু নারীরা সমাজের নানা প্রতিকূলতা মোকাবিলা করে এগিয়ে যাচ্ছেন, তাই তাদের কণ্ঠস্বর জাতীয় সংসদে পৌঁছানো এখন সময়ের দাবি।

তিনি আরও বলেন, নারীর ক্ষমতায়ন ও সাম্য প্রতিষ্ঠার লক্ষ্যে সকল ধর্ম ও সম্প্রদায়ের নারীদের সমান অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের পক্ষ থেকে সংশ্লিষ্ট রাজনৈতিক দল ও কর্তৃপক্ষের প্রতি এই দাবি জানিয়ে তিনি বলেন, সংখ্যালঘু নারীদের ন্যায্য প্রতিনিধিত্ব নিশ্চিত হলে দেশের গণতন্ত্র আরও শক্তিশালী ও সুসংহত হবে।

এই দাবির স্বপক্ষে তিনি রাজনৈতিক দলগুলোকে আসন্ন সংরক্ষিত আসনের নির্বাচনে উদার ও অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি বজায় রাখার অনুরোধ জানান।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

সংসদে সংখ্যালঘু নারীদের জন্য অন্তত ৮টি সংরক্ষিত আসন চাই: জয়ধর হিরু

আপডেট সময় ০৫:০৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬