ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা, কিশোর গ্যাং নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান Logo মাধবপুরের আব্দুল কাইয়ুমের ৪৯তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সাফল্য Logo হবিগঞ্জে গ্রামীণ সড়ক উন্নয়নে ৮১৫ কোটি টাকার প্রকল্প: বাণিজ্যমন্ত্রী Logo সার ডিলার নিয়োগের তালিকা যাচাই-বাছাই চলছে, চূড়ান্ত তারিখ নির্ধারণ হয়নি Logo নাসিরনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত Logo হাইমচর আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ, পুরস্কার বিতরণ ও বিতর্ক প্রতিযোগিতা Logo লাখাইয়ে মাদক-চুরি রোধে ওয়ার্ডভিত্তিক সভার সিদ্ধান্ত Logo হাইমচরে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মিছিল ও আলোচনা সভা Logo মাধবপুর পৌরসভায় ১,৭০০ গাছ লাগাতে ব্যয় ১৭ লাখ, সরেজমিনে মিলল দেড় শতাধিক Logo মিরপুর-১০-এ ফুটপাত উচ্ছেদ ঘিরে হামলা-ভাঙচুর, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

নির্বাচনের যে তারিখই হোক, প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, নির্বাচন কমিশন যখনই ভোটের তারিখ নির্ধারণ করবে, আইনশৃঙ্খলা বাহিনী সেই সময়ের জন্য পুরোপুরি প্রস্তুত থাকবে। ঈদের ছুটি শেষে রোববার (১৫ জুন) সচিবালয়ে প্রথম কার্যদিবসে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আগের ১৫ বছরে ব্যবহৃত ‘অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে পুলিশ ব্যবস্থার’ মতো কিছু নয়, সরকার এখন চায় ‘মানবিক পুলিশ’। এমন পুলিশ নয়, যারা বাড়ি ভাঙবে, লাঠিচার্জ করবে বা অহেতুক হয়রানি করবে। বরং সরকার এমন পুলিশ বাহিনী চায়, যারা শৃঙ্খলা রক্ষা করবে সহানুভূতিশীল আচরণের মধ্য দিয়ে। তার মতে, বর্তমানে পুলিশ আগের চেয়েও বেশি সক্রিয়, শুধু মারধর বা দমনমূলক আচরণ না করায় অনেকে মনে করেন তারা নিষ্ক্রিয়—যা সঠিক নয়।

ভারতীয় সীমান্তে পুশ-ইনের বিষয়ে তিনি জানান, এ বিষয়ে ভারতের সঙ্গে কূটনৈতিক চ্যানেলে কথা বলা হয়েছে। ভারতের হাইকমিশনারকেও বিষয়টি জানানো হয়েছে। তিনি বলেন, যদি কোনও বাংলাদেশি নাগরিক ভারতে অবস্থান করে এবং বৈধ প্রক্রিয়ায় ফেরত পাঠানো হয়, বাংলাদেশ গ্রহণ করবে। তবে জঙ্গলের ভিতর, নদী বা সীমান্তবর্তী এলাকায় কাউকে ফেলে যাওয়া একটি সভ্য দেশের কাজ হতে পারে না।

তিনি আরও জানান, সম্প্রতি র‍্যাবের পোশাক পরে সংঘটিত ডাকাতির ঘটনায় সরকার সর্বোচ্চ সতর্ক রয়েছে। যাঁরা এই ঘটনার সঙ্গে জড়িত, তাঁদের দ্রুত আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা, কিশোর গ্যাং নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান

error:

নির্বাচনের যে তারিখই হোক, প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ০৩:৩৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫