ঢাকা ০২:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনায় মাধবপুর ইউএনওর সরকারি গাড়ি Logo আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ Logo স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী Logo মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সের সোলার প্যানেল অকেজো, কাজে আসছে না বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা Logo বৃন্দাবন চা বাগানে চা শ্রমিকদের মাঝে রেইনকোট বিতরণ Logo চা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী ‘কারাম উৎসব’ সম্পন্ন Logo লাখাইয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণে চেয়ারম্যান প্রার্থী আব্দুল রকিব Logo বুল্লা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আনিছুর রহমানের ব্যাপক গণসংযোগ Logo লাখাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উদ্বোধন Logo ১৮ সেপ্টেম্বর মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তে বিএনপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা

এলপিএল দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি সারবে শ্রীলঙ্কা, সময়সূচি ঘোষণা

বাংলার খবর স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগ এলপিএল দিয়ে প্রস্তুতি নিচ্ছে শ্রীলঙ্কা। এই লক্ষ্যে টুর্নামেন্টের ষষ্ঠ আসরের সময়সূচি ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

এসএলসির বিজ্ঞপ্তি অনুযায়ী, এবারের লঙ্কা প্রিমিয়ার লিগ শুরু হবে ২৭ নভেম্বর, চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। সব মিলিয়ে ১ মাসব্যাপী এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে তিনটি ভেন্যুতে—কলম্বোর প্রেমাদাসা, পাল্লেকেলের আন্তর্জাতিক স্টেডিয়াম এবং ডাম্বুলার রংগিরি আন্তর্জাতিক স্টেডিয়ামে।

এসএলসির টুর্নামেন্ট ডিরেক্টর সমন্থা ডোডানওয়েলা বলেন, “এই সময়সূচির মূল উদ্দেশ্য হলো এলপিএলের মাধ্যমে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য শক্তিশালী প্রস্তুতি নেওয়া।”

তবে এখনও খেলোয়াড় ড্রাফট ও পূর্ণাঙ্গ ফিক্সচার প্রকাশ করা হয়নি। শিগগিরই তা জানানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি লিগগুলোকে মাথায় রেখে সময় নির্ধারণ করা হয়েছে যাতে শীর্ষ তারকারা অংশ নিতে পারেন।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড আশা করছে, এবারের এলপিএল হবে বিশ্বকাপের জন্য কার্যকর প্রস্তুতির মঞ্চ।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনায় মাধবপুর ইউএনওর সরকারি গাড়ি

error:

এলপিএল দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি সারবে শ্রীলঙ্কা, সময়সূচি ঘোষণা

আপডেট সময় ০৩:২১:০০ পূর্বাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫