ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির অভিযানে ৪৫ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ Logo মাধবপুরে হরিনাম সংকীর্তন মহোৎসব পরিদর্শনে মোত্তাকিম চৌধুরী, ফুলের মালায় বরণ Logo বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন সংশোধনের উদ্যোগ, সংসদে বিল তোলার ঘোষণা শিক্ষামন্ত্রীর Logo বিজয়নগরে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ২০ Logo মাধবপুরে আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ Logo নবীগঞ্জে গভীর রাতে পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান, এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা Logo বিয়ানীবাজারে ট্রান্সফরমারের কপার কয়েল উদ্ধার, গ্রেপ্তার ২ Logo মাধবপুরে জগদীশপুর সড়ক উন্নয়নে ২৩ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ Logo মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত Logo শিক্ষানুরাগী হলে বিএ পাস ছাড়াই স্কুল-কলেজের সভাপতি হওয়ার সুযোগ

মাধবপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু

বাংলার খবর প্রতিনিধি, মাধবপুর, হবিগঞ্জ:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া রেলস্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধার (বয়স আনুমানিক ৬৫) মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত ৮টার দিকে সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নোয়াপাড়া রেলস্টেশন মাস্টার মোঃ মনির মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপরই শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ সোহাগ মিয়া বলেন, “লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। এখনো পর্যন্ত মৃত নারীর কোনো পরিচয় পাওয়া যায়নি।”

তিনি আরও জানান, পিবিআই মৃত নারীর আঙুলের ছাপ সংগ্রহ করে পরীক্ষা করেছে। তবে তাদের রিপোর্টেও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

আইনি প্রক্রিয়া শেষে মানবিক সংগঠন আঞ্জুমানে মফিদুল ইসলামের কাছে মৃতদেহ হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানান পুলিশ কর্মকর্তারা।

Tag :
জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে ৫৫ বিজিবির অভিযানে ৪৫ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ

error:

মাধবপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু

আপডেট সময় ০৩:৫১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫