ঢাকা ০৪:০৯ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে ১ম শ্রেণির ৬ বছরের ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, গণধোলাইয়ের পর বখাটে পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে বুদ্ধিপ্রতিবন্ধী যুবককে ঢিল ছোড়াকে কেন্দ্র করে সংঘর্ষ, পিতা-পুত্রসহ আহত একাধিক Logo লাখাইয়ে পরিবার পরিকল্পনা পরিদর্শিকা সুচিত্রা রানী দাশের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি Logo ৭২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মাধবপুরে পুলিশের অভিযান Logo গায়ক আসিফ আকবর গ্রেফতার Logo স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে এমপি সৈয়দ মোহাম্মদ ফয়সলের সৌজন্য সাক্ষাৎ Logo সীমান্তে অব্যাহত বিএসএফের পুশইনের চেষ্টা, কঠোর অবস্থানে বিজিবি Logo মাধবপুরে সুরমা চা বাগান থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার Logo মাধবপুরে চুরির অভিযোগে যুবকের মাথা ন্যাড়া, আঁকা হলো আর্জেন্টিনার পতাকা Logo চুনারুঘাটে বসতঘর থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ

তানজিদের আগুন ঝরানো ব্যাটিং ও মেহেদীর ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে সিরিজ হারাল বাংলাদেশ

বাংলার খবর স্পোর্টস ডেস্ক

কলম্বোতে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে সিরিজ জয়ের স্বাদ নিয়েছে টাইগাররা। এর ফলে ২-১ ব্যবধানে সিরিজ জিতে বাংলাদেশ জাতীয় দল।

ম্যাচের নায়ক ছিলেন দুইজন— বল হাতে দুর্দান্ত মেহেদী হাসান এবং ব্যাট হাতে দাপুটে ইনিংস খেলা তানজিদ হাসান।

প্রথমে ব্যাট করে শুরুতেই বিপর্যয়ে পড়ে লঙ্কান ব্যাটিং লাইনআপ। বাংলাদেশের স্পিনার মেহেদী হাসান ৪ ওভারে মাত্র ১১ রানে ৪ উইকেট নিয়ে চেপে ধরেন শ্রীলঙ্কাকে। একে একে সাজঘরে ফেরান নিশাঙ্কা, পেরেরা, চান্দিমাল ও অধিনায়ক আসালাঙ্কাকে।

শ্রীলঙ্কার পক্ষে লড়াই করেন ওপেনার নিশাঙ্কা (৪৬) ও শেষদিকে শানাকা (৩৫*), যার ফলে ১৩২ রানে থামে তাদের ইনিংস।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারালেও, তানজিদ হাসান এবং অধিনায়ক লিটন দাসের ব্যাটে গড়ে ওঠে ৭৪ রানের জুটি। লিটন করেন ৩২ রান। তবে ম্যাচের আসল নায়ক তানজিদ— ৪৭ বলে ৭৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। তার ইনিংসে ছিল ১টি চার ও ৬টি বিশাল ছক্কা।

শেষ দিকে হৃদয় (২৫ বলে ২৭*) এর সঙ্গে ৫৯ রানের আরেকটি জুটি গড়ে ১৬.৩ ওভারেই সহজ জয় নিশ্চিত করে বাংলাদেশ।

এই জয়ে বাংলাদেশ টি-টোয়েন্টি ক্রিকেটে আরেকটি গৌরবময় অধ্যায় রচনা করলো।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর
জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে ১ম শ্রেণির ৬ বছরের ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, গণধোলাইয়ের পর বখাটে পুলিশে সোপর্দ

তানজিদের আগুন ঝরানো ব্যাটিং ও মেহেদীর ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে সিরিজ হারাল বাংলাদেশ

আপডেট সময় ১২:৫২:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫