ঢাকা ০৮:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান Logo কবর থেকে সালমান শাহর মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের Logo পুলিশ হত্যা করেছি বলে আলোচিত মাহাদী হাসান এবার আশ্রয় নিলেন থানায় Logo মাধবপুরে ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২ Logo লাখাইয়ে ইভটিজিংয়ের অভিযোগে যুবককে গণধোলাই, পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে পাওনা টাকা চাওয়ায় গৃহবধূর ওপর হামলা ও লাখ টাকা লুটের অভিযোগ Logo ধর্মঘর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‌্যালি ও বার্ষিক ক্যাম্পেইন Logo মাধবপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং ধর্মঘর বাজার আউটলেট উদ্বোধন Logo সিলেট-৫ ও ঢাকা-১১ আসনের দায়িত্বে শাম্মী আক্তার Logo এমপির নির্দেশে সচল হচ্ছে জগদীশপুর-ছাতিয়াইন সড়ক

জনি হত্যা মামলায় আসামির রিমান্ড, উত্তেজিত জনতার বিরুদ্ধে পুলিশের মামলা

বাংলার খবর প্রতিনিধি,হবিগঞ্জ
হবিগঞ্জ শহরের আলোচিত এসএসসি পরীক্ষার্থী জনি দাস হত্যা মামলায় গ্রেপ্তারকৃত আসামি সাজু মিয়াকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বুধবার (৯ জুলাই) দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাকন দে এই আদেশ দেন। রিমান্ড শুনানিকালে আসামিপক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী ত্রিলোক কান্তি চৌধুরী বিজন।

আদালতের কাঠগড়া থেকে হাজতখানায় নেওয়ার সময় উত্তেজিত জনতা আসামির উপর হামলার চেষ্টা করে। এতে আদালত প্রাঙ্গণে চরম বিশৃঙ্খলা ও আতঙ্কের সৃষ্টি হয়। পুলিশ ও আইনজীবীদের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

এ ঘটনায় কোর্ট পুলিশের এএসআই সবুজ চন্দ্র বাদী হয়ে অজ্ঞাত ৪০-৫০ জনের বিরুদ্ধে হবিগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেন। মামলা সূত্রে জানা গেছে, সরকারি কাজে বাধা দেওয়াসহ বিশৃঙ্খলা তৈরির অভিযোগ আনা হয়েছে।

হবিগঞ্জ সদর থানার ওসি একে এম শাহাব উদ্দিন শাহীন জানান, এজাহার পাওয়ার পর তা মামলায় রূপান্তরিত হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, গত ৩ জুলাই ভোরে জনি দাস ও তার বড় ভাই জীবন দাস জয় চোরের ছুরিকাঘাতে গুরুতর আহত হন। তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে জনিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ৫ জুলাই জনির বাবা অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এরপর ৭ জুলাই কামড়াপুর এলাকা থেকে সাজুকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান

জনি হত্যা মামলায় আসামির রিমান্ড, উত্তেজিত জনতার বিরুদ্ধে পুলিশের মামলা

আপডেট সময় ০১:০০:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫