ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সাংবাদিকতার যোগ্যতা নির্ধারণে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: প্রধান তথ্য কর্মকর্তা Logo সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধাপে ধাপে ‘স্কুল মিল’ চালুর উদ্যোগ Logo দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন সাবেক আইজিপি বেনজীর Logo এনসিপি নেতার মামলায় হবিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতিসহ ১১ নেতাকর্মীর জামিন Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক

মাধবপুরে সেনাবাহিনী ও পুলিশের পৃথক অভিযানে গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ৫

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
এক দিনে হবিগঞ্জের মাধবপুরে সেনাবাহিনী ও পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবাসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুর ২টায় গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সহিদ উল্ল্যা ও এসআই নাজমুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল মাধবপুর পৌরসভার পশ্চিম মাধবপুর পল্লী বিদ্যুৎ অফিসসংলগ্ন একটি ভাঙ্গারি দোকানে অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন—ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার রসুলপুর গ্রামের আঃ রসিদের পুত্র মোস্তফা মিয়া (৩০), মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের জোয়ালভাঙ্গা গ্রামের মৃত গিয়াসউদ্দিনের দুই পুত্র বোরহান উদ্দিন (২০) ও বাহার উদ্দিন (২৫)।

একই দিন বিকেলে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই মিজানুর রহমানের নেতৃত্বে চৌমুহনী-চেঙ্গাবাজার সড়কের মঙ্গলপুর এলাকায় অভিযান চালিয়ে ৭৫ পিস ইয়াবাসহ সাতপাড়া গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে আঃ হামিদ (৪৫) কে গ্রেফতার করা হয়।

এর আগে বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাধবপুর আর্মি ক্যাম্পের কমান্ডারের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল উপজেলার ৩ নম্বর বহরা ইউনিয়নের দেওগাঁও গ্রামে অভিযান চালিয়ে ২১০ পিস ইয়াবাসহ শাফিয়া খাতুন (৩১) নামে এক নারী মাদক কারবারিকে আটক করে। তিনি সুরমা চা বাগানের নিমাই টিলা গ্রামের মামুন মিয়ার স্ত্রী।

মাধবপুর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্ল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে। সেনাবাহিনী আটক নারীকে থানার ডিউটি অফিসার এএসআই বিজয়ের নিকট হস্তান্তর করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

সাংবাদিকতার যোগ্যতা নির্ধারণে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: প্রধান তথ্য কর্মকর্তা

error:

মাধবপুরে সেনাবাহিনী ও পুলিশের পৃথক অভিযানে গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ৫

আপডেট সময় ০৮:৫০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫