ঢাকা ০৪:৫০ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ের বুল্লা বাজারে রাতেও তীব্র যানজট, ভোগান্তিতে স্থানীয়রা Logo নাসিরনগরে ১০ শয্যা হাসপাতালে একজন নিরাপত্তা প্রহরীই ডাক্তার Logo ম্যাজিক প্যারাডাইস সংলগ্ন এলাকা থেকে নিখোঁজ অপ্রতীমের মরদেহ উদ্ধার Logo প্রধানমন্ত্রী দেশের জন্য নিরলসভাবে কাজ করছেন: এমপি ফয়সল Logo বানিয়াচংয়ে হযরত শাইখে গুনই (রহ.) ফাউন্ডেশনের সিরাত কনফারেন্স ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন Logo হাইমচরের জলাশয়ে পোনামাছ অবমুক্ত Logo বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রেখে ৮০ হাজার টাকায় মামলা মীমাংসার অভিযোগ পল্লী বিদ্যুতের জিএমের বিরুদ্ধে Logo হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে আইপিএস হস্তান্তর Logo জামালপুরে গভীর রাতে যুবলীগের মশাল মিছিল Logo জ্ঞানের পরিধি বিস্তারে লেখাপড়ার বিকল্প নেই

মাধবপুরে দুই শিক্ষা কর্মকর্তাকে সংবর্ধনা

Oplus_0

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে অনুষ্ঠিত হয়েছে পুরস্কারপ্রাপ্ত দুই শিক্ষা কর্মকর্তার বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান। শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার মোঃ শরীফ উল ইসলাম এবং জাতীয় পদকপ্রাপ্ত শ্রেষ্ঠ সহকারী শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলামকে এই সংবর্ধনা দেওয়া হয়।

শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে ‘মাধবপুর প্রাথমিক শিক্ষক পরিবার’-এর আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সহকারী শিক্ষক মাহমুদুল হাসান রনি ও সহকারী শিক্ষিকা জাকিয়া মাহমুদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার জাকিরুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলার সাবেক চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইমরুল হাসান জাহাঙ্গীর, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, চৌমুহনী ইউনিয়নের চেয়ারম্যান মাহবুর রহমান সোহাগ, সহকারী শিক্ষা কর্মকর্তা কবির হোসেন, মির্জা স্কলার একাডেমির প্রধান শিক্ষক সাইফুল ইসলাম মির্জা, পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, পৌর জামায়াতের সাধারণ সম্পাদক মানিক মিয়া এবং সাংবাদিক আলমগীর কবির।

অনুষ্ঠানে মাধবপুর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ের বুল্লা বাজারে রাতেও তীব্র যানজট, ভোগান্তিতে স্থানীয়রা

error:

মাধবপুরে দুই শিক্ষা কর্মকর্তাকে সংবর্ধনা

আপডেট সময় ০৬:৪৪:১৪ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫