ঢাকা ০২:১১ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হাইমচরের জলাশয়ে পোনামাছ অবমুক্ত Logo বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রেখে ৮০ হাজার টাকায় মামলা মীমাংসার অভিযোগ পল্লী বিদ্যুতের জিএমের বিরুদ্ধে Logo হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে আইপিএস হস্তান্তর Logo জামালপুরে গভীর রাতে যুবলীগের মশাল মিছিল Logo জ্ঞানের পরিধি বিস্তারে লেখাপড়ার বিকল্প নেই Logo চুনারুঘাটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৩১ সদস্যের কমিটি গঠন Logo লাখাই থেকে ঢাকায় গিয়ে মোবাইল কিনতে বের হয়ে নিখোঁজ সিরাজুল Logo লাখাইয়ে চুরি-মাদক মামলার পর নন-জিআর প্রসিকিউশন ওয়ারেন্টে ইয়াছিন গ্রেপ্তার Logo লাখাইয়ের বুল্লা বাজারে দিনে দুপুরে গ্যাস সিলিন্ডার চুরি Logo শায়েস্তাগঞ্জে ৮০ ঘনফুট মেহগনি চেরাই কাঠসহ ট্রাক আটক

হবিগঞ্জে হাত-পা বেঁধে সড়কে ডাকাতি, জনতার হাতে আটক ৩

নিজস্ব প্রতিবেদক
হবিগঞ্জে হাত-পা বেঁধে সড়কে ডাকাতির সময় ৩ ডাকাতকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। এ সময় তাদের কাছ থেকে ছুরি, রশি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
শনিবার ভোরে হবিগঞ্জ সদর উপজেলার নিতাইরচক এলাকায় এ ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, শনিবার ভোরে নিজামপুর-দরিয়াপুর সড়কে টমটম ইজিবাইক দিয়ে সবজি নিয়ে যাচ্ছিলেন অবসরপ্রাপ্ত এক সেনা কর্মকর্তা। এ সময় সড়কের আমবাগান এলাকায় পৌঁছলে কয়েকজন ডাকাত তাকের ইজিবাইক আটক করে। পরে ডাকাতরা চালক ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার হাত-পা বেঁধে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা চালায়। তাদের চিৎকারে স্থানীয় জনতা এগিয়ে এসে ডাকাতদের ধাওয়া করে। এ সময় বাকিরা পালিয়ে গেলেও ৩ ডাকাতকে আটক করে জনতা। আটককৃতদের কাছ থেকে ছুরি, রশি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে তাদেরকে হবিগঞ্জ সদর মডেল থানায় নিয়ে আসেন জনতা।
আটককৃতরা হলেন- ধরিয়াপুর গ্রামের ঘিরজু মিয়ার ছেলে রিয়াদ মিয়া, কদর আলীর ছেলে মহিবুর রহমান ও হালিম মিয়ার ছেলে সবরম হাসান।

ইজিবাইক চালক রিয়াজ মিয়া বলেন, ‘আমরা সবজি নিয়ে আসার সময় আমাদের হাত-পা বেঁধে তারা টমটম ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় আমি ডাকাতদের চিনে ফেললে তারা আমাকে মেরে ফেলার হুমকি দেয়।’
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর কবির বলেন, ‘ডাকাতদের জিজ্ঞাসাবাদ চলছে। ডাকাতের কবলেপড়া টমটম ইজিবাইক চালক বাদি হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন। আমরা মামলা নিয়ে আইনগত ব্যাবস্থা গ্রহণ করবো।’

এর আগে গত ১৬ জানুয়ারি একই এলাকায় সড়কে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতরা কৃষি কর্মকর্তা, ঠিকাদার ও অপর এক ব্যক্তির পথরোধ করে ২টি মোটরসাইকেল, ৫টি মোবাইল ও নগদ টাকা লুট করে নেয়। এ ঘটনার পর ওই এলাকায় ক্ষোভ দেখা দেয়। প্রতিবাদ সভা করেন এলাকাবাসী। ঘটনার ৯ দিন পর পুনরায় একই স্থানে ডাকাতির ঘটনা ঘটে।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর
জনপ্রিয় সংবাদ

হাইমচরের জলাশয়ে পোনামাছ অবমুক্ত

error:

হবিগঞ্জে হাত-পা বেঁধে সড়কে ডাকাতি, জনতার হাতে আটক ৩

আপডেট সময় ০১:০৬:২০ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫