ঢাকা ০৬:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার Logo হবিগঞ্জে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা এনসিপির, মৌলভীবাজারের দুই পদযাত্রা স্থগিত Logo হামলার বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি, যদি পারে মেরে ফেলবে: সারজিস আলম Logo হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার অভিযোগ, আহত সারজিস আলম ও নেতাকর্মীরা Logo দেওন্দী চা বাগানে কম দরে কাঁচা চা পাতা বিক্রির অভিযোগ, শুল্ক ফাঁকির দাবি Logo মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি Logo বাহুবলে নিজ বসতঘর থেকে সাবেক ইটভাটা মালিকের মরদেহ উদ্ধার Logo সেবা বঞ্চিত লাখাইয়ের গঙ্গানগরবাসী, রোগীদের না দিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ ফেলে দেওয়ার অভিযোগ Logo চা বাগানের মেয়ে জেসমিন আক্তার রিংকুর নতুন পথচলা, আত্মপ্রকাশ করছে ‘Jesmin Tea’ Logo এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

মাধবপুরে নিখোঁজের ১০ দিন পর জঙ্গল থেকে গলিত মরদেহ উদ্ধার

মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে নিখোঁজের ১০ দিন পর ফারুক মিয়া (৪৯) নামে এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৩ মে) সকালে আখাউড়া-সিলেট রেললাইনের মনতলা এলাকার অপরূপা স্কুলের পাশের জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, জঙ্গল থেকে দুর্গন্ধ ছড়ালে তারা বিষয়টি খতিয়ে দেখতে গিয়ে মরদেহটি দেখতে পান। পরে বিষয়টি পুলিশ ও ফারুক মিয়ার পরিবারকে জানানো হয়।

নিহত ফারুক উপজেলার বহরা ইউনিয়নের আফজলপুর গ্রামের বাসিন্দা। পরিবারের সদস্যরা জানান, গত ১৩ মে বিকেলে মনতলা বাজারে যাওয়ার পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। ফারুকের দ্বিতীয় ছেলে আকিবুল ইসলাম জানান, ওই দিন রুবেল নামে এক ব্যক্তি মোবাইলে ফোন করে তার বাবাকে ডেকে নেন। এরপর থেকেই তার বাবার মোবাইল বন্ধ পাওয়া যায়।

খবর পেয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় তদন্ত প্রক্রিয়া চলছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার

error:

মাধবপুরে নিখোঁজের ১০ দিন পর জঙ্গল থেকে গলিত মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৩:৪৬:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫