ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মালদ্বীপে সংবর্ধিত ফেনী জেলা বিএনপির দুই নেতা Logo নাসিরনগরে পুঁটি মাছের চ্যাপা শুঁটকি শিল্পে সম্ভাবনা, প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতা Logo চুনারুঘাটে ডেনমার্ক প্রবাসীর মায়ের স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ Logo লাখাইয়ে ইউপি চেয়ারম্যান নোমান সারওয়ার জনির জন্মদিন উদযাপন Logo মাধবপুরে ছয় দিন ধরে বন্ধ চার চা বাগান, সাড়ে চার হাজার শ্রমিকের পাওনা নিয়ে সংকট Logo লাখাইয়ে সালিশ বৈঠকে তালাক ও টাকা পরিশোধকে কেন্দ্র করে যুবকের ওপর হামলা Logo সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের নবনির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত Logo লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ছয় বছরের শিশুর মৃত্যু Logo প্রবাসীর লাগেজ হোম ডেলিভারি না দেওয়ায় প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা Logo হাইমচরের চরাঞ্চলে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল জ্ঞানের আলো সংগঠন

ব্যাচেলর পয়েন্ট সিজন ৫-এ মিশু থাকছেন কি না, জানালেন অমি

বহুল আলোচিত ও জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর ফার্স্টলুক প্রকাশ পেয়েছে। দীর্ঘদিনের অপেক্ষার পর, বুধবার বিকেলে নাটকের প্রথম পোস্টার প্রকাশ করেছেন নির্মাতা কাজল আরেফিন অমি।

এতে দেখা মিলেছে জনপ্রিয় চরিত্র কাবিলা (জিয়াউল হক পলাশ), পাশা (মারজুক রাসেল), হাবুর (চাষী আলম)। তবে ফার্স্টলুকে দেখা মেলেনি ধারাবাহিকটির আরেক জনপ্রিয় চরিত্র শুভ (মিশু সাব্বির)।

এ নিয়ে নেটিজেনদের মধ্যে উত্তেজনা দেখা দেয়, কারণ তারা জানতে চেয়েছেন, তাহলে কি ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এ মিশু সাব্বির থাকছেন না? এই প্রশ্নের উত্তর দিতে মিডিয়ার সঙ্গে কথা বলেছেন পরিচালক কাজল আরেফিন অমি।

অমি জানালেন, “মিশু তো বর্তমানে কানাডাতে আছেন, যার কারণে শুটিংয়ে অংশ নিতে পারেননি। তবে তার অনুপস্থিতি সত্ত্বেও শুভ চরিত্রটি থাকবে। হয়তো সে কোনো পর্বে ভিডিওকলে কাবিলাদের সঙ্গে যুক্ত হবে।”

এতে দর্শকরা আশ্বস্ত হয়েছেন যে, শুভ চরিত্রটি ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এ থাকবে, তবে একটু ভিন্নভাবে।

জনপ্রিয় সংবাদ

মালদ্বীপে সংবর্ধিত ফেনী জেলা বিএনপির দুই নেতা

error:

ব্যাচেলর পয়েন্ট সিজন ৫-এ মিশু থাকছেন কি না, জানালেন অমি

আপডেট সময় ১০:৪৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫