ঢাকা ১০:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ Logo বাহুবলে আবারও পুলিশের বাধায় এনসিপি Logo পুলিশকে হাসনাত: ‘দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবেন না’ Logo সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার Logo চট্টগ্রামে এনসিপির কর্মসূচিতে বিএনপি নেতাকর্মীদের বাধা, হাতাহাতি Logo চা বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী Logo এনসিপি ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

সন্ধ্যায় জরুরি বৈঠকে বসছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলন চলছে। এমন পরিস্থিতিতে আজ সন্ধ্যায় জরুরি বৈঠকে বসছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।

শনিবার (১০ মে) বিকেলে অন্তর্বর্তী সরকারের একটি সূত্র থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে আজকের জরুরি বৈঠক নির্দিষ্ট কোন বিষয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

আজকের বৈঠকের সময় ও স্থানের বিষয়ে জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিসহ সাম্প্রতিক ইস্যু নিয়ে আলোচনা হতে পারে উপদেষ্টা পরিষদের বৈঠকে।

এদিকে, আওয়ামী লীগ নিষিদ্ধসহ তিন দফা দাবিতে শাহবাগে দ্বিতীয় দিনের মতো চলছে ছাত্র-জনতার বিক্ষোভ কর্মসূচি। এ সময় শাহবাগে বন্ধ রয়েছে যান চলাচল। শনিবার (১০ মে) সকাল থেকে শাহবাগে জড়ো হয় ছাত্র-জনতা।

সরেজমিনে দেখা যায়, শাহবাগে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে থেমে থেমে স্লোগান দিচ্ছেন ছাত্র-জনতারা। সেখানে ‘ব্যান ব্যান, আওয়ামী লীগ ব্যান’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’—এমন নানা স্লোগানে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। রাতে অনেকেই রাস্তায় শুয়ে বিশ্রাম নিয়েছেন

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি

error:

সন্ধ্যায় জরুরি বৈঠকে বসছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ

আপডেট সময় ০৫:৪৬:১২ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫