ঢাকা ০২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হবিগঞ্জের লাখাইয়ে পৃথক স্থানে রক্তক্ষয়ী সংঘর্ষ; রণক্ষেত্র দুই গ্রাম, আহত ২২ জন Logo মাধবপুরে ট্রাক্টরের চাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু Logo রেমা-কালেঙ্গা বনে ট্রাক্টরসহ গাছ আটক, ঘুষ নেওয়ার অভিযোগ বন কর্মকর্তার বিরুদ্ধে Logo শিক্ষাপ্রতিষ্ঠানে গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা নিয়ে সভা Logo বুধবার সরকারি দলের সংসদীয় সভা, এমপিদের উপস্থিত থাকার নির্দেশ Logo ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর Logo ভারতে গ্রেপ্তার হাদি হত্যার আসামিদের দ্রুত দেশে আনা হবে: আইজিপি Logo মাধবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত Logo সৌদিতে আবাসিক ভবনে মিসাইলের আঘাত, বাংলাদেশিসহ নিহত ২ Logo লাখাইয়ে ৩০ পিস ইয়াবাসহ আটক ২

সেই নিজাম উদ্দিনের খোঁজ নেওয়ার নির্দেশ তারেক রহমানের

বিএনপি রাষ্ট্র ক্ষমতায় না আসা পর্যন্ত ভাত খাবেন না বলে প্রতিজ্ঞা করা নিজাম উদ্দিনের খোঁজখবর নেওয়ার জন্য একটি প্রতিনিধি দলকে নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (২৯ এপ্রিল) বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।

নিজাম উদ্দিন ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের মৃত নূর আলী মন্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৪ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে রান্না করা খাবার মাটিতে ফেলে নষ্ট করেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেই থেকেই প্রতিজ্ঞা করেন ভাত খাবেন না। তারপর থেকেই দীর্ঘ ১১-১২ বছর ধরে ভাত খান না নিজাম উদ্দিন। গত সোমবার (২৮ এপ্রিল) সকাল ৭টায় নিজ বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন নিজাম উদ্দিন। পরিবারের লোকজন উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে নিজাম উদ্দিন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এদিকে নিজাম উদ্দিনের অসুস্থতার খবর জানার পর বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে একটি পোস্ট দেওয়া হয়েছে। এতে বলা হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি প্রতিনিধি দলকে নিজাম উদ্দিনের সার্বিক খোঁজখবর নেওয়ার নির্দেশ দিয়েছেন। ওই নির্দেশনা অনুযায়ী বুধবার নিজাম উদ্দিনের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম ও আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ফরিদপুরে আসবেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর
জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জের লাখাইয়ে পৃথক স্থানে রক্তক্ষয়ী সংঘর্ষ; রণক্ষেত্র দুই গ্রাম, আহত ২২ জন

error:

সেই নিজাম উদ্দিনের খোঁজ নেওয়ার নির্দেশ তারেক রহমানের

আপডেট সময় ১২:৫৫:২৩ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫