ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান Logo কবর থেকে সালমান শাহর মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের Logo পুলিশ হত্যা করেছি বলে আলোচিত মাহাদী হাসান এবার আশ্রয় নিলেন থানায় Logo মাধবপুরে ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২ Logo লাখাইয়ে ইভটিজিংয়ের অভিযোগে যুবককে গণধোলাই, পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে পাওনা টাকা চাওয়ায় গৃহবধূর ওপর হামলা ও লাখ টাকা লুটের অভিযোগ Logo ধর্মঘর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‌্যালি ও বার্ষিক ক্যাম্পেইন Logo মাধবপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং ধর্মঘর বাজার আউটলেট উদ্বোধন Logo সিলেট-৫ ও ঢাকা-১১ আসনের দায়িত্বে শাম্মী আক্তার Logo এমপির নির্দেশে সচল হচ্ছে জগদীশপুর-ছাতিয়াইন সড়ক

স্বাধীনতার ঘোষণা’ দিয়েছে বেলুচিস্তান

ছবি-সংগৃহীত

ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সামরিক উত্তেজনার মধ্যেই ‘স্বাধীনতার ঘোষণা’ দিয়েছে বেলুচিস্তান।

বিখ্যাত সাহিত্যিক মির ইয়ার বালুচ সামাজিক যোগাযোগমাধ্যমে স্বাধীনতার ঘোষণা দিয়ে লেখেন, ভারতের উচিত স্বাধীন বেলুচিস্তানকে স্বীকৃতি দেওয়া। এ ছাড়া জাতিসংঘের কাছেও স্বাধীন বেলুচিস্তানের স্বীকৃতি চেয়েছেন তিনি।

এক্স হেন্ডেলে বালুচ লিবারেশন আর্মির একটি ভিডিও শেয়ার করে মির লেখেন, ‘আমরা স্বাধীনতা ছিনিয়ে নিয়েছি। ভারতের কাছে আবেদন, দিল্লিতে স্বাধীন বেলুচিস্তানের দূতাবাস স্থাপনের অনুমতি দেওয়া হোক। জাতিসংঘের কাছেও আমরা আবেদন জানাই, আমাদের স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হোক। সেই সঙ্গে শান্তিরক্ষা বাহিনী পাঠিয়ে পাক সেনাকে হটানো হোক।’

মির আরও জানিয়েছেন, ‘দ্রুতই স্বাধীন বেলুচিস্তানের সরকার গঠিত হবে। তার আগে প্রশাসন থেকে সরে যেতে হবে অ-বেলুচদের। ক্যাবিনেটে বেলুচ মহিলাদের প্রতিনিধিত্ব থাকবে। বন্ধু রাষ্ট্রগুলোর নেতাদের আমন্ত্রণ জানিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে স্বাধীন বেলুচিস্তান।’

এদিকে, বেলুচ লিবারেশন আর্মির দাবি, বেলুচ ভূখণ্ডের ৩০ শতাংশ তারা দখল করতে পেরেছে।

এর আগে গত বুধবার (৭ মে) পাকিস্তানি সেনার ওপর হামলা চালায় বেলুচ লিবারেশন আর্মি। এতে অন্তত ১২ সেনা আধিকারিকের মৃত্যু হয়। তাঁদের মধ্যে ছিলেন স্পেশাল অপারেশন কমান্ডার তারিক ইমরান, সুবেদার উমর ফারুক।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান

স্বাধীনতার ঘোষণা’ দিয়েছে বেলুচিস্তান

আপডেট সময় ০৪:৪৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫