ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক

ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি এক তরুণ নিহত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি এক তরুণ নিহত হয়েছেন। এ সময় ভারতের এক নাগরিকও গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাত পৌনে ১২টার দিকে উপজেলার বায়েক ইউনিয়নের মাদলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. সাকিব (১৮) বায়েক ইউনিয়নের মাদলার নন্দননগর পুরাতন গুচ্ছগ্রামের বাসিন্দা মো. মোতালেবের ছেলে এবং আহত ভারতীয় নাগরিকের নাম সুজন বর্মন (৩৫)। আজ বেলা সাড়ে ১২টার দিকে নিহত সাবিকের লাশ গ্রামের বাড়ি মাদলায় নিয়ে আসেন স্বজনেরা। এসব তথ্য নিশ্চিত করেছেন কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের।

ওসি আবদুল কাদের প্রথম আলোকে বলেন, কসবায় সীমান্তবর্তী এলাকায় গতকাল দিবাগত রাত পৌনে ১২টায় বিএসএফের গুলিতে একজন নিহত হয়েছেন। আর ভারতীয় এক নাগরিক আহত আছেন। গুলিবিদ্ধ সাকিবকে উদ্ধার করে তাঁর স্বজনেরা ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। তবে তিনি পথে মারা যান। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

স্থানীয় লোকজনের বরাত দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছামিউল ইসলাম প্রথম আলোকে বলেন, ওই দুজন সীমান্ত দিয়ে অবৈধভাবে মোটরসাইকেল আনছিলেন। বিএসএফ ওই দুজনকে লক্ষ্য করে গুলি করে। ভারতীয় নাগরিক গুলিবিদ্ধ হয়ে বাংলাদেশে চলে আসেন। বর্তমানে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন। ময়নাতদন্তের জন্য নিহত বাংলাদেশি নাগরিকের লাশ কসবা থানার পুলিশ উদ্ধার করেছে।

এ বিষয়ে জানতে বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমানের যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি। ক্ষুদে বার্তা পাঠালেও তিনি সাড়া দেননি।

আজ বেলা পৌনে চারটার দিকে কসবা থানার ওসি আবদুল কাদের বলেন, ‘বিজিবির মাদলা ক্যাম্পের ইনচার্জের সঙ্গে বিষয়টি নিয়ে কথা হয়েছে। তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানিয়েছে। পুলিশও ঘটনাস্থলে যাচ্ছে।’

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর

মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা

error:

ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি এক তরুণ নিহত

আপডেট সময় ০৪:৫২:৫৮ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫