ঢাকা ০৫:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা, দেশজুড়ে সতর্কতা Logo সিলেট ও ময়মনসিংহ বিভাগে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস Logo চুনারুঘাটে ঘর ভেঙে গৃহবধূকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ Logo লাখাইয়ে বিএনপি নেতা ছুরে রহমানের মৃত্যুতে শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo মাধবপুরে রেলে কাটা দ্বিখণ্ডিত লাশের পরিচয় শনাক্ত করেছে পিবিআই Logo কেউ যেন নতুনভাবে উস্কানিতে লিপ্ত না হই, শিবিরকে অনুরোধ ছাত্রদল সভাপতির Logo লাখাইয়ে বিধবার জমি দখলে বাধা, আদালতের রায় কার্যকর চেয়ে থানায় অভিযোগ Logo শাহজীবাজারে জরুরি রক্ষণাবেক্ষণ: হবিগঞ্জে শুক্রবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ Logo সাইফ, তামিম, সৌম্যর দ্রুত বিদায়ে চাপে বাংলাদেশ Logo লাখাইয়ে কমিউনিটি ক্লিনিকে অচলাবস্থা, সেবা না পেয়ে দুর্ভোগে এলাকাবাসী

ভারতের বিএসএফ জওয়ানকে আটক করল পাকিস্তান

ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক জওয়ানকে আটক করেছে পাকিস্তানের আধাসামরিক বাহিনী পাকিস্তান রেঞ্জার্স। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া দাবি করেছে, অসাবধানতাবশত বিএসএফের এক কনস্টেবল পাঞ্জাব দিয়ে আন্তর্জাতিক সীমান্তে প্রবেশ করেন। এরপর তাকে পাকিস্তান রেঞ্জার্স আটক করে।

বার্তাসংস্থা পিটিআইয়ের বরাতে সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল (বুধবার) ১৮২নং ব্যাটালিয়নের কনস্টেবল পিকে সিং সামরিক পোশাক পরিহিত অবস্থায় ভুলবশত, ফিরোজপুরের কাছ দিয়ে পাকিস্তান সীমান্তে প্রবেশ করেন। ওই সময় তার হাতে রাইফেলও ছিল। তিনি স্থানীয় কৃষকদের সহায়তা করছিলেন। তখন পথভ্রষ্ট হয়ে পাকিস্তানের ভেতর ঢুকে পড়েন।

এদিকে, আলোচনার মাধ্যমে তাকে নিরাপদে ফিরিয়ে আনতে কাজ চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

উল্লেখ্য, ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পেহেলগামে গত মঙ্গলবার ভয়াবহ হামলা হয়। এতে ২৬ জনকে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডে পাকিস্তান পরোক্ষভাবে জড়িত আছে এমন অভিযোগ তুলে ভারত প্রথমে পাকিস্তানের বিরুদ্ধে কয়েকটি ব্যবস্থা নেয়। এর জবাবে পাকিস্তানও আজ বৃহস্পতিবার পাল্টা ব্যবস্থা নিয়েছে। আর এসব চলার মধ্যেই পাকিস্তানের ভেতর বিএসএফ জওয়ান আটক হওয়ার ঘটনা ঘটে গেল।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর
জনপ্রিয় সংবাদ

গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা, দেশজুড়ে সতর্কতা

error:

ভারতের বিএসএফ জওয়ানকে আটক করল পাকিস্তান

আপডেট সময় ০৯:৩০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫