ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo শিশুদের প্রতি নবীজির স্নেহ: আমাদের অনুকরণীয় Logo নবীগঞ্জে মুফতি আব্দুল কাইয়ুমকে সম্মাননা স্মারক প্রদান Logo লাখাইয়ে ইয়াবা বিক্রিতে বাধা, প্রতিবন্ধী যুবককে ছুরিকাঘাতের অভিযোগ Logo হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ পুলিশ ফাঁড়ি ইনচার্জ নির্বাচিত হলেন ইকতিয়ার মিয়া Logo মাধবপুরে চুরির অভিযোগে অতিষ্ঠ গ্রামবাসীর হামলা, কয়েকটি বাড়ির মালামালে আগুন Logo হাইমচরে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসনের উদ্বোধন Logo হাইমচর মহাবিদ্যালয়ে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ Logo ফেসবুকের আয় ও বন্ধুদের সহযোগিতায় অসহায় রাশিদার নতুন ঘর নির্মাণ করলেন শান্ত শাহ Logo লাখাই থানার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন শরীফ আহমেদ Logo দোয়ারাবাজারে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন
গ্যাস খাত

আ’লীগ সরকার আমলের ৮ হাজার ৭০২ কোটি টাকার দেনা শোধ

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার আমলের রেখে যাওয়া গ্যাস খাতের ৮ হাজার ৭০২ কোটি টাকার দেনা পরিশোধ করেছে অন্তর্বর্তী সরকার। আন্তর্জাতিক তেল কোম্পানির (আইওসি) গ্যাস কেনা, এলএনজি আমদানি ও টার্মিনাল ভাড়া এবং ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশনের (আইটিএফসি) ঋণের সুদ বাবদ এ পাওনা শোধ করা হয়েছে। পেট্রোবাংলা সূত্রে এসব তথ্য জানা গেছে।

গত আগস্ট থেকে এ পর্যন্ত গ্যাস খাতে দেনাসহ মোট ৪৫ হাজার ২৫৩ কোটি টাকা পরিশোধ করেছে পেট্রোবাংলা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার সময় দেনা ছিল ৮ হাজার ৭০২ কোটি টাকা। আইওসি, দীর্ঘমেয়াদি চুক্তি ও স্পট মার্কেট থেকে আমদানি করা এলএনজি সরবরাহকারীর বিল, দুটি ভাসমান এলএনজি টার্মিনাল এবং আইটিএফসির ঋণের সুদসহ এই দেনা পরিশোধের শেষ সময় ছিল আগামী জুন। এর আগেই পাওনা শোধ করেছে পেট্রোবাংলা। এতে আইওসি শেভরন ও তাল্লো, দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় এলএনজি সরবরাহকারী কাতার এনার্জি ও ওমানের ওকিউটি, স্পট মার্কেট থেকে এলএনজি সরবরাহকারী কোম্পানিগুলো, এফএসআরইউ এবং আইটিএফসির মেয়াদোত্তীর্ণ পাওনা নেই। পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) পেট্রোবাংলাকে ২ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে। ফলে পেট্রোবাংলার দেনা পরিশোধ সহজ হয়েছে।

পেট্রোবাংলা বলছে, মেয়াদোত্তীর্ণ দেনা পরিশোধ করায় দেশের ক্রেডিট রেটিংয়ের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। স্পট মার্কেটের মাধ্যমে এলএনজি সরবরাহকারীদের পেট্রোবাংলার প্রতি আস্থা বাড়বে। ফলে আমদানির ক্ষেত্রে প্রতিযোগিতা সৃষ্টি হবে এবং কম প্রিমিয়াম চার্জ করার মাধ্যমে এলএনজি আমদানি খরচ কমে আসতে পারে।

জনপ্রিয় সংবাদ

শিশুদের প্রতি নবীজির স্নেহ: আমাদের অনুকরণীয়

error:

গ্যাস খাত

আ’লীগ সরকার আমলের ৮ হাজার ৭০২ কোটি টাকার দেনা শোধ

আপডেট সময় ১১:৩৬:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫