ঢাকা ১১:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo খাল খনন কর্মসূচি বাস্তবায়নে সজাগ থাকতে হবে, বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের বিকল্প নেই: লাখাইয়ে জেলা প্রশাসক Logo হবিগঞ্জে ডিসি অফিসে হামলার শিকার মাহাদী হাসান, অভিযোগ ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে Logo ট্রাক-বাস সংঘর্ষে আহত মাধবপুরের আব্দুল জব্বার আইসিইউতে, মানবিক সহায়তার আবেদন Logo মাধবপুরে ট্রাকের ধাক্কায় আহত লিটনের মৃত্যু, নিহত বেড়ে ৩ Logo ডেপুটি রেঞ্জার আশিক মিয়ার দায়ের করা মামলার নিরপেক্ষ তদন্ত চেয়ে পুলিশ সুপারের কাছে প্রতিবন্ধী শানু মিয়ার অভিযোগ Logo ৭ দিনের মধ্যে মিলবে লাইসেন্স Logo মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান Logo কবর থেকে সালমান শাহর মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের Logo পুলিশ হত্যা করেছি বলে আলোচিত মাহাদী হাসান এবার আশ্রয় নিলেন থানায় Logo মাধবপুরে ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২

কুমিল্লায় মা ও দুই সন্তানকে পিটিয়ে হত্যা, ২৪ ঘণ্টা পরও মামলা হয়নি

বাংলার খবর ডেস্ক

কুমিল্লার মুরাদনগর উপজেলার কড়ইবাড়ী গ্রামে গণপিটুনিতে এক নারী ও তার দুই সন্তান নিহত হওয়ার ২৪ ঘণ্টা পার হলেও থানায় কোনো মামলা হয়নি। বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহতরা হলেন—স্থানীয় জুয়েল মিয়ার স্ত্রী রোকসানা আক্তার রুবি (৫৮), তার ছেলে মো. রাসেল (৩৫) ও মেয়ে জোনাকি আক্তার (৩২)। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন রুবির আরেক মেয়ে রুমা আক্তার (২৫), যিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়দের দাবি, একটি মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় এলাকার কয়েকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ করা হয়, নিহত রুবির মেয়ের জামাইয়ের এক সহযোগী স্থানীয় এক শিক্ষকের মোবাইল ছিনতাইয়ে জড়িত ছিলেন। এই অভিযোগের সূত্র ধরে গণপিটুনির ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় স্থানীয় ইউপি সদস্য ও চেয়ারম্যান ঘটনাস্থলে গেলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না এনে দ্রুত সরে পড়েন। এরপর এলাকার শতাধিক মানুষ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তিনজনকে পিটিয়ে হত্যা করে।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, “এখনো থানায় কেউ মামলা করেনি। পরিবারের সদস্যদের খোঁজা হচ্ছে। আজকের মধ্যেই কেউ না এলে পুলিশ বাদী হয়ে মামলা দাখিল করা হবে।”

এদিকে, তিন মরদেহের ময়নাতদন্ত দুপুর ১২টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে শুরু হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।

ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। নিরাপত্তা নিশ্চিত করতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

খাল খনন কর্মসূচি বাস্তবায়নে সজাগ থাকতে হবে, বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের বিকল্প নেই: লাখাইয়ে জেলা প্রশাসক

কুমিল্লায় মা ও দুই সন্তানকে পিটিয়ে হত্যা, ২৪ ঘণ্টা পরও মামলা হয়নি

আপডেট সময় ০৫:০৯:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫