ঢাকা ০২:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা Logo লাখাইয়ে সড়ক দুর্ঘটনায় আহত পত্রিকা বিক্রেতা শফিকুল Logo হামের ভয়াবহতা করোনার চেয়ে কম নয়: স্বাস্থ্যমন্ত্রী Logo জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি Logo মাধবপুরের ধর্মঘর স্কুলের ১৮ ফ্যান চুরি, আটক নাইটগার্ডের স্বীকারোক্তি Logo তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক Logo মুক্তিযুদ্ধে শহীদদের প্রাপ্য সম্মান দেয়নি ফ্যাসিস্ট সরকার: মির্জা ফখরুল Logo মুক্তিযুদ্ধকে খাটো করার চেষ্টা হয়েছে বারবার — মির্জা ফখরুল Logo মাধবপুরে ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস পালিত: এখান থেকেই মুক্তিযুদ্ধের সূচনা—মির্জা ফখরুল Logo মাধাইয়া ইউপি’র ওয়াশরুমের বেহাল দশা, মনিটরিংয়ে উঠে এলো চিত্র

সাবেক মন্ত্রী আনিসুলকে পেয়েই চড়-থাপ্পড়

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মাদ্রাসাছাত্র হাফেজ সোলাইমান হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৮ এপ্রিল) বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুদ্দিন কাদিরের আদালতে তাকে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে তদন্তকারী সংস্থা সিআইডি। শুনানি শেষে আদালত আনিসুল হককে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

এর আগে, কড়া নিরাপত্তায় আনিসুল হককে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে নারায়ণগঞ্জের আদালতে নেওয়া হয়। শুনা‌নি শে‌ষে আদালত থে‌কে বের হওয়ার সময় আইনজীবী‌দের একাংশ আনিসুল হককে চড়-থাপ্পড় দেয়। এ সময় পুলিশি নিরাপত্তায় তাকে কারাগারে পাঠানো হয়।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট দুপুরে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গুলিবিদ্ধ হন ১৯ বছর বয়সী হাফেজ সোলাইমান।  পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু হয়।

এ ঘটনায় ২২ আগস্ট সিদ্ধিরগঞ্জ থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে মামলা নিহত সোলাইমানের ভগ্নিপতি শামীম কবির। মামলায় আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, মন্ত্রী দিপু মনি, আনিসুল হক, ও সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক এমপি শামীম ওসমানসহ ৫১ জনকে আসামি করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর
জনপ্রিয় সংবাদ

মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা

error:

সাবেক মন্ত্রী আনিসুলকে পেয়েই চড়-থাপ্পড়

আপডেট সময় ০৭:০৯:০৯ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫