ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক

আখাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

ভারত সীমান্তে একটি ছোট নদী পার হওয়ার সময় বিএসএফ ওই যুবককে লক্ষ্য করে গুলি ছোড়ে বলে জানায় বিজিবি।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি এক যুবক আহত হয়েছেন।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের ইটনা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান।

আহত মো. আসাদুল ইসলাম (২৮) ওই গ্রামের ফেরদৌস মিয়ার ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন।

বিজিবি ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আসাদুল ইটনা সীমান্তে গেলে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে বিএসএফ সদস্যরা। এতে তিনি গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

ঘটনাটি ভারত সীমান্ত এলাকায় ঘটেছে জানিয়ে লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান বলেন, “ওই যুবক ভারত সীমান্তের ভেতর একটি ছোট নদী পার হওয়ার সময় তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে বিএসএফ। আহতের কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা চলছে।”

এ ঘটনায় বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর

মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা

error:

আখাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

আপডেট সময় ০৯:৫৮:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫