ঢাকা ১১:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে মুড়িয়াউক বৃদ্ধের মৃত্যুকে কেন্দ্র করে প্রতিপক্ষের পুরুষশূন্য বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট Logo চা শিল্প কে কৃষি শিল্পে রূপান্তরিত করতে চান ন্যাশনাল টি কোম্পানির চেয়ারম্যান সালেহ উদ্দিন Logo জামালপুর ডায়াবেটিস জেনারেল হাসপাতাল: গঠনতন্ত্র, আর্থিক ব্যবস্থাপনা ও প্রশাসনিক অনিয়মের অভিযোগে তদন্তের দাবি Logo রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী, বিমানবন্দরে অভ্যর্থনা জানাবেন মির্জা ফখরুল Logo আখাউড়ায় ট্রেনের ইঞ্জিনে বস্তাভর্তি গাঁজা, চালক আটক Logo মাঠ যাচাই ছাড়া অনলাইন দেখেই তালিকা: লাখাইয়ে প্রণোদনা থেকে বঞ্চিত হাজারো প্রকৃত কৃষক Logo লাখাইয়ে হিন্দু ধর্ম ত্যাগ করে সুকুমার সরকারের ইসলাম ধর্ম গ্রহণ Logo নীরবে সমাজ বদলের স্বপ্ন বুনছেন সিমি কিবরিয়া Logo পুশইনের আশঙ্কায় মাধবপুর সীমান্তে কড়া অবস্থানে বিজিবি চৌমুহনীতে জরুরি আইনশৃঙ্খলা সভা Logo মাধবপুরে ভুল নম্বরে পাঠানো টাকা উদ্ধার করে মালিকের হাতে ফিরিয়ে দিল পুলিশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

আগামী জুনকে সামনে রেখে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন নিষ্পত্তির ‘ক্রাশ প্রোগ্রাম’ হাতে নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য অধিকতর জটিল আবেদন নিষ্পত্তি করার ক্ষমতা সিনিয়র জেলা ও জেলা নির্বাচন কর্মকর্তাদের হাতে দিয়েছে কমিশন।

গত সোমবার ইসি থেকে মাঠপর্যায়ে পাঠানো এ সংক্রান্ত চিঠিতে বলা হয়, এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তির বিশেষ কার্যক্রম (ক্রাশ প্রোগ্রাম) পরিচালনার লক্ষ্যে ‘গ’ ক্যাটাগরির আবেদন নিষ্পন্নের জন্য ৬৪ জেলার সব সিনিয়র জেলা ও জেলা নির্বাচন কর্মকর্তাদের ক্ষমতা দেওয়া হয়েছে। এ ছাড়াও ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম ও ময়মনসিংহ অঞ্চলের আবেদন সংখ্যা বিবেচনায় সংশ্লিষ্ট সিনিয়র জেলা, জেলা নির্বাচন কর্মকর্তাদের পাশাপাশি জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কয়েকজন কর্মকর্তাদেরও দায়িত্ব দেওয়া হয়েছে।

সম্প্রতি ইসির এক সমন্বয় সভার তথ্য অনুযায়ী, চার লাখের মতো এনআইডি সংশোধনের আবেদন রয়েছে।

ইসি কর্মকর্তারা জানান, বর্তমানে সংশোধনের আবেদনগুলো ক্রাশ প্রোগ্রামের মাধ্যমে নিষ্পত্তি করা হচ্ছে। তাই অধিকতর জটিল আবেদন (গ ক্যাটাগরি) মাঠপর্যায়ে নিষ্পত্তির জন্য সিদ্ধান্ত হয়েছে।

ইসির ‘গ’ ক্যাটাগরির সংশোধনের মধ্যে রয়েছে—পাবলিক পরীক্ষার শিক্ষা সনদের ভিত্তিতে সম্পূর্ণ নাম পরিবর্তন, জন্মতারিখ সংশোধন (৫ বছরের বেশি—তবে চাকরির বয়সসীমা, মুক্তিযোদ্ধা, ভোটার যোগ্যতা, নির্বাচনে প্রার্থীর সীমা, বয়স্কভাতা অর্জনের বয়সসীমা ব্যতীত) প্রভৃতি।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর
জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে মুড়িয়াউক বৃদ্ধের মৃত্যুকে কেন্দ্র করে প্রতিপক্ষের পুরুষশূন্য বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

আপডেট সময় ০৮:৪২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫