ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

সিলেট সুন্দর জেলায় পরিণত হবে, নতুন ডিসি সারোয়ার আলম

বাংলার খবর ডেস্ক, সিলেটের নতুন জেলা প্রশাসক মো. সারোয়ার আলম দায়িত্ব গ্রহণ করেছেন এবং সিলেটকে একটি সুন্দর জেলায় পরিণত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। বৃহস্পতিবার সকালে দায়িত্ব গ্রহণের পর তিনি গণমাধ্যমকে বলেন, “আমাকে যে বিশ্বাস নিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি চেষ্টা করবো সর্বোচ্চ দিয়ে এই জেলার মানুষের জন্য কাজ করতে।”

তিনি তার অগ্রাধিকারমূলক কাজের ক্ষেত্র হিসেবে আইনশৃঙ্খলা, পরিবেশ, পর্যটন, শিক্ষা ও স্বাস্থ্যকে চিহ্নিত করেছেন। সিলেটের পরিবেশ সংরক্ষণ সম্পর্কে তিনি বলেন, “সিলেট হলো প্রকৃতি কন্যা। প্রকৃতি কন্যা যেন প্রকৃতি কন্যার মতো থাকে। এখানে অবশ্যই উন্নয়ন হবে, তবে তা টেকসই উন্নয়ন হতে হবে।”

নতুন জেলা প্রশাসক সকলের সহযোগিতা কামনা করে বলেন, “আপনারা যদি আমাকে সহযোগিতা করেন তাহলে আমাকে অতীতে যেমন দেখেছেন এখানেও তেমনই দেখবেন।” দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে তাকে শুভেচ্ছা জানান বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

গত ১৮ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে সিলেটের পূর্ববর্তী জেলা প্রশাসক মো. শের মাহবুব মুরাদকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে বিষপানে যুবকের মর্মান্তিক মৃত্যু

error:

সিলেট সুন্দর জেলায় পরিণত হবে, নতুন ডিসি সারোয়ার আলম

আপডেট সময় ০৬:৩৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫