ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে ইয়াবা বিক্রিতে বাধা, প্রতিবন্ধী যুবককে ছুরিকাঘাতের অভিযোগ Logo হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ পুলিশ ফাঁড়ি ইনচার্জ নির্বাচিত হলেন ইকতিয়ার মিয়া Logo মাধবপুরে চুরির অভিযোগে অতিষ্ঠ গ্রামবাসীর হামলা, কয়েকটি বাড়ির মালামালে আগুন Logo হাইমচরে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসনের উদ্বোধন Logo হাইমচর মহাবিদ্যালয়ে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ Logo ফেসবুকের আয় ও বন্ধুদের সহযোগিতায় অসহায় রাশিদার নতুন ঘর নির্মাণ করলেন শান্ত শাহ Logo লাখাই থানার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন শরীফ আহমেদ Logo দোয়ারাবাজারে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন Logo লাখাইয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক ও অপরাধ দমনে জোরদার অভিযানের নির্দেশ Logo লাখাইয়ে কৃষক গ্রুপের মাঝে এলএলপি সেচযন্ত্র ও ট্রাক্টর বিতরণ

মাধবপুরে গাড়ির ধাক্কায় তিন নারী শ্রমিকের মৃত্যু। 

মাধবপুর প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুরে নাম পরিচয়হীন গাড়ির ধাক্কায় বাদশা পাইওনিয়ার কোম্পানির তিন নারী শ্রমিক নিহত হয়েছেন।শনিবার সাড়ে ৮ টায় উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের শাহজিবাজার বাদশা কোম্পানির সামনে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন জেলার বানিয়াচঙ্গ উপজেলার মজলিশ পুর গ্রামের মনসুর মিয়া মেয়ে ঊর্মী আক্তার (২০), একই জেলার নবীগঞ্জ উপজেলার জান্তরি গ্রামের কাইয়ুম উল্লাহ মেয়ে দিলারা বেগম(৩২) এবং বাদশা পাইওনিয়ার কোম্পানির সিনিয়র অপারেটর রুমি আক্তার (২৫)

মাধবপুর থানার ডিউটি অফিসার সাইদুল হক জানান,নিহত তিন নারী সকালে একটি টমটম দিয়ে শাহজিবাজার বাদশা পাইওনিয়ার কোম্পানিতে নিজ কর্মস্থলে যাচ্ছিল।ওই সময় ঘন কোয়াশার নাম পরিচয়হীন একটি গাড়ি তাদের বহন করা টমটমে ধাক্কা দিলে টমটম উল্টে দুমড়ে মুচড়ে গিয়ে তিন নারী প্রাণ হারান।নিহতের লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে রাখা হয়েছে।চালক ও গাড়ি আটক করতে পুলিশ চেষ্টা করছে।ঘটনার পর কারখানার শ্রমিক ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে।পরে হাইওয়ে ও থানা পুলিশ ঘটনাস্থলে পরিস্থিতি সামাল দেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে ইয়াবা বিক্রিতে বাধা, প্রতিবন্ধী যুবককে ছুরিকাঘাতের অভিযোগ

error:

মাধবপুরে গাড়ির ধাক্কায় তিন নারী শ্রমিকের মৃত্যু। 

আপডেট সময় ১১:২৫:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫