ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে টমটম চালক আরজান হত্যার বিচার দাবিতে মানববন্ধন Logo চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি ৩৫১ প্রার্থী Logo শেখ ইমাদ উদ্দিনকে গুণীজন সংবর্ধনা দিল তাহযিবুল উম্মাহ মাদরাসা Logo হাইমচরে চোরাই ব্যাটারি উদ্ধারে গ্রেপ্তার দুই Logo নাসিরনগরে পরিকল্পিত সন্ত্রাসের অভিযোগে বিএনপির বিক্ষোভ সমাবেশ Logo নোয়াপাড়ায় মোস্তাফিজুরকে হুইল চেয়ার প্রদান Logo নাসিরনগরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী পলাতক Logo হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী Logo লাখাইয়ে বেহাল সড়ক নিজ উদ্যোগে মেরামত করলেন টমটম চালকরা Logo নাসিরনগরে তিন বছরেও শেষ হয়নি ৯ কিলোমিটার সড়কের কাজ, দুর্ভোগে ৮০ হাজার মানুষ

মাতাল অবস্থায় গাড়ি চালালেই ব্যবস্থা নেবেন নুসরাত

নুসরাত জাহান। ছবি: সংগৃহীত

গত রোববার ভারতের পশ্চিমবঙ্গের ঠাকুরপুকুরের বাজার এলাকায় মাতাল অবস্থায় গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটান ছোটপর্দার নির্মাতা সিদ্ধান্ত দাস ভিক্টো। এতে এক বৃদ্ধ ব্যক্তির মৃত্যু হয়েছে। তারপর থেকেই নিন্দায় সরব হয়েছেন টালিউডের বড় বড় তারকারা।

এবার ভিক্টোর পাশ থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা দিলেন অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান। সেই সঙ্গে যশ দাশগুপ্তরও একই অবস্থান। শুধু ভিক্টো নন, যে বা যারাই নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালান, তাদের বিরুদ্ধে প্রতিবাদে সবর হয়েছে তারকা যুগল। তবে এরই সঙ্গে তারা সেরে নিয়েছেন নতুন সিনেমার প্রচার।

আজ (১০ এপ্রিল) সোশ্যাল মিডিয়ায় তারা একটি ছবি ভাগ করে নেন। সেখানে যশ-নুসরাতকে দেখা যাচ্ছে এবং এতে লেখা রয়েছে, “যারা ‘ড্রিংক’ করে ‘ড্রাইভ’ করে তাদের সবার সাথে আড়ি”। শিগগির পর্দায় দেখা যাবে যশ-নুসরাতকে। তাদের সঙ্গে বর্ষীয়ান অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়কে দেখা যাবে। সিনেমার নাম ‘আড়ি’।

এ প্রসঙ্গে নুসরাত ভারতীয় গণমাধ্যমকে জানান, তারা সচেতনতা প্রচারের জন্যই এই পথ বেছে নিয়েছেন। অভিনেত্রীর কথায়, “আমরা সকলের কাছে আবেদন জানাই, তারা একটু দায়িত্ববান হয়ে আমার আনন্দ যেন অন্যের বেদনার কারণ না হয়ে যায়। জীবন খুব দামি— নিজের এবং অন্যদেরও। না হলেই ‘আড়ি’।” একই কথা যশের। তিনি বলেন, “নিজের এবং অন্যের পরিবারের কথা মাথায় রাখা উচিত। তাই দায়িত্বশীল নাগরিকের মতো আচরণ করুন। সাবধানে গাড়ি চালান না হলেই আড়ি মদ্যপান করে কোনোভাবেই স্টিয়ারিংয়ে নয়।”

ঠাকুরপুকুরের ঘটনায় এ মুহূর্তে পুলিশি হেফাজতে রয়েছেন ভিক্টো। আজই তাকে তোলা হবে আলিপুর আদালতে। এই ঘটনায় অনেকেই দেখছেন বলিউডের ছায়া। সালমান খানের ‘হিট অ্যান্ড রান’ মামলার সঙ্গে তুলনা করছেন কেউ কেউ।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর
জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে টমটম চালক আরজান হত্যার বিচার দাবিতে মানববন্ধন

error:

মাতাল অবস্থায় গাড়ি চালালেই ব্যবস্থা নেবেন নুসরাত

আপডেট সময় ০৬:৪৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫