ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দৈনিক ভোরের ডাকের সংবাদের প্রতিবাদ, প্রকল্পে অনিয়মের অভিযোগ প্রত্যাখ্যান চেয়ারম্যান নোমান মিয়ার Logo মাধবপুরে ৫৯ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার Logo মাধবপুরে নিখোঁজ মাদক ব্যবসায়ীকে উদ্ধারের দাবিতে মানববন্ধন, কালনী ট্রেন অবরোধ Logo নিজ অর্থায়নে উন্নয়ন কাজে প্রশংসিত মীর ইব্রাহিম মিয়া Logo শিগগির খুলছে না মালয়েশিয়ার শ্রমবাজার Logo চুনারুঘাটের শালটিলা বন বিটে ২৫ হাজার বিভিন্ন প্রজাতির চারা রোপণ Logo চুনারুঘাটে অভিযানে গ্রেপ্তার মাদক মামলার আসামি ফিরোজ মিয়া Logo সংসদে মাধবপুর-চুনারুঘাটের উন্নয়ন দাবিতে সোচ্চার এমপি ফয়সল, চৌমুহনী রাবার ড্যাম পুনরায় চালুর আহ্বান Logo মাধবপুরে জুলাই শহীদ শামীম মিয়ার নামে সড়ক নামকরণের দাবিতে স্মারকলিপি Logo হরিশ্যামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাদ ধসের ঘটনায় আদালতের নির্দেশ

দুই বছর আগে মারা যাওয়া জামাল উদ্দীন হলেন কলেজের অধ্যক্ষ

দুই বছর আগে মারা গেছেন কুড়িগ্রাম সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দীন। তবে তাকে সরকারি মীর ইসমাইল হোসেন কলেজে অধ্যক্ষ পদে পদায়ন করা হয়েছে। বিষয়টি জানাজানি হলে জেলাজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. মাহবুব আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

মঙ্গলবার (৮ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপসচিব মো. মাহবুব আলম সই করা এক বিজ্ঞপ্তিতে ৩৭ জনকে অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বদলি ও পদায়ন করা হয়। ওই তালিকায় ১৩ নম্বরে রয়েছেন মোহাম্মদ জামাল উদ্দীন।

অথচ তিনি ২০২৩ সালের ১২ এপ্রিল ৫৩ বছর বয়সে মারা যান।

পদায়নের বিজ্ঞপ্তিতে দেখা যায়, জামাল উদ্দীনকে অধ্যাপক থেকে কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় সরকারি মীর ইসমাইল হোসেন কলেজের অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়েছে।

সরকারি মীর ইসমাইল হোসেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ.টি.এম শওকত আকবর বলেন, গত বছরের ৩১ ডিসেম্বর কলেজের অধ্যক্ষ আ ন ম আজিজুর রহমান অবসরে যান। এরপর চলতি বছরের ১ জানুয়ারি থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করি। মাউশি থেকে এখন এখানে অধ্যক্ষ নিয়োগ হলে আমি আগের পদে বহাল থাকব। মৃত ব্যক্তির পদায়নের বিষয়টি আমার জানা নেই।

এ বিষয়ে জানতে সদ্য পদায়ন পাওয়া জামাল উদ্দীনের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তার স্ত্রী তাহমিনা শবনম বলেন, ২০১৪ সালের নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালনকালে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর রামদার কোপে আমার স্বামী বাম হাত ও পিঠে আঘাত পান। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলে তার। এছাড়া তিনি হার্টের রোগী ছিলেন। তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। সবশেষ ২০২৩ সালের ১২ এপ্রিল মারা যান।

তিনি আরও বলেন, ২০২৩ সালের মে মাসের দিকে সরকারি গোয়েন্দা শাখার লোকজন আমার কাছে তার পদায়নের বিষয়ে যোগাযোগ করে। তখন তাদের জানিয়েছিলাম, আমার স্বামী মারা গেছেন। এছাড়া আমি স্বামীর পেনশনের টাকাও উত্তোলন করেছি। এতদিন পর মাউশি তাকে পদায়ন করলো। পদায়ন হলে তার অনেক আগেই হওয়ার কথা ছিল।

এ বিষয়ে জানতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপসচিব মো. মাহবুব আলমের মোবাইলে কল করা হলে তার কোনো সাড়া পাওয়া যায়নি।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর
জনপ্রিয় সংবাদ

দৈনিক ভোরের ডাকের সংবাদের প্রতিবাদ, প্রকল্পে অনিয়মের অভিযোগ প্রত্যাখ্যান চেয়ারম্যান নোমান মিয়ার

দুই বছর আগে মারা যাওয়া জামাল উদ্দীন হলেন কলেজের অধ্যক্ষ

আপডেট সময় ০১:৫০:৪১ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫