ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চুনারুঘাটে বিরল সৌন্দর্যের কুটুম পাখির দেখা, উদ্ধার করে চা বাগানে অবমুক্ত Logo হাইমচরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৫ জনের কারাদণ্ড, আটক ৮ Logo জামালগঞ্জের এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা, চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হচ্ছে Logo মাধবপুরে অগ্নিকাণ্ডে বসতঘর ও মালামাল পুড়ে ছাই, ক্ষতি ৩০ লাখ টাকা Logo টঙ্গীর মাদ্রাসার ঘটনা নিয়ে রাশেদ খাঁনের মন্তব্য, রাজনৈতিক নেতার আচরণ নিয়েও সমালোচনা Logo কানাডা সফর শেষে দেশে ফিরেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম Logo রুমিন ফারহানা-ওসির বাগ্‌বিতণ্ডা, সরাইল থানায় পুলিশের জিডি Logo মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি, অক্ষত সংগীতশিল্পী Logo লাখাইয়ে নিষেধাজ্ঞা অমান্য করে বিক্রি হচ্ছে আকাশমণি-ইউক্যালিপটাসের চারা Logo লাখাইয়ে রাসায়নিক দিয়ে কলা পাকানোর অভিযোগ, স্বাস্থ্যঝুঁকিতে ক্রেতারা

মাধবপুরে অগ্নিকাণ্ডে বসতঘর ও মালামাল পুড়ে ছাই, ক্ষতি ৩০ লাখ টাকা

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আলাকপুর গ্রামে অগ্নিকাণ্ডে খালেক মিয়ার একটি বসতঘর ও ঘরে থাকা আসবাবপত্র, ফ্রিজ, কাঠ, স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। শনিবার (২৪ অক্টোবর) ভোরে ফজরের নামাজের সময় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, আগুনে প্রায় ২৫ থেকে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় লোকজন প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বসতঘর ও ভেতরে থাকা মূল্যবান মালামালের বড় অংশ পুড়ে যায়।

খালেক মিয়া জানান, আগুনে ঘরের বিভিন্ন মালামালের পাশাপাশি ছয় থেকে সাত ভরি স্বর্ণালংকার পুড়ে গেছে। আকস্মিক অগ্নিকাণ্ডে ঘরের মালামাল রক্ষা করা সম্ভব হয়নি। এতে তাঁর পরিবার ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছে।

মাধবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মনোতোষ মল্লিক বলেন, প্রাথমিকভাবে আগুনের সূত্রপাতের কারণ জানা যায়নি। তদন্তের পর অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো জানা যায়নি। পুলিশ ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নিচ্ছে।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে বিরল সৌন্দর্যের কুটুম পাখির দেখা, উদ্ধার করে চা বাগানে অবমুক্ত

error:

মাধবপুরে অগ্নিকাণ্ডে বসতঘর ও মালামাল পুড়ে ছাই, ক্ষতি ৩০ লাখ টাকা

আপডেট সময় ০৮:০৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬